1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ৯ মামলার আসামী আটক

  • শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

যশোরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ৯ মামলার আসামী আটক 

জয়,যশোর অফিস :

যশোর জেলার অভয়নগর থানার একটি মাদক মামলায় রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব গাজী ওরফে বিপুল হোসেনকে(২৬) রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে আটক করেছে র‍্যাব-৬, যশোর ও র‌্যাব ১০, ফরিদপুরে ক্যাম্পের সদস্যরা ।

র‍্যাব-৬, যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান, আটক বিপুল হোসেনের বিরুদ্ধে হত্যা মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে। আটক বিপুল হোসেন যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের জাহিদ গাজীর ছেলে।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী বিপ্লব গাজীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ৩১/০৮/২০২৩ তারিখে আসামীকে যাবজ্জীবন কারাদন্ড সহ দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়,গত ২০১৪ সালের ১৮ এপ্রিল বিপুল পরিমাণ হেরোইনসহ যশোর জেলার অভয়নগর থানা এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদক আইনে মামলা হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী প্রায় পাঁচ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত থেকে তাকে জামিনে মুক্তি দেন।

পরে আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করেন। গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উক্ত মামলায় জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল। তার বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানায় ১০ টি মামলা রয়েছে যার মধ্যে ৭টি মাদক মামলা,১ টি চুরি মামলা এবং ১ টি দ্রুত বিচার আইনের মামলা ও নড়াইল সদর থানায়- ১ টি হত্যাসহ মোট১০টি মাদক মামলা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews