স্টাফ রিপোর্টার : বাঘারপাড়ায় রহস্যময় এক আলোর খেলা। গতকাল রবিবার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া বাজার সংলগ্ন অধ্যক্ষ এম এ আওয়াল স্যারের বাড়ির সামনে রাত একটা চল্লিশ মিনিটে,
একটি দোকানের পাশে কিছু ইট ফেলা, সেখানে বাসার সিসি ক্যামেরায় ধরা পড়া একটি আলোর রহস্যময় খেলা।

এটি কোন গল্প নয় বাস্তব সত্য। বিষয়টি জানতে স্যারের সাথে কথা বললে তিনি জানান প্রতি দিনের মতো রবিবার সকালে সিসি ক্যামেরা দেখতে দেখতে হঠাৎ করে এই রহস্য ময় খেলাটি দেখতে পান । এর পর সবাইকে দেখার জন্য স্যার নিজের ফেসবুকে ভিডিওটি পোস্ট দেন।
ভিডিওতে দেখা যায় মা যেমন বসে থাকলে সন্তানরা দৌড় ঝাপ করে, তেমনি একটি বড় আলো বসে আছে বাকী গুলো চারিদিক থেকে ছুটে যাচ্ছে আবার আসছে।
মাঝে মাঝে বড় আলো টি ও বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে আবার একই স্থানে আসছে। এবিষয়ে স্যার আরো জানান তিনি জীবনে এমন খেলা আগে কখনোই দেখেননি। অনেকে এটি কে জ্বীনের খেলা বলেও মন্তব্য করেছেন।

Leave a Reply