1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফী ও চাঁদাবাজির মামলা বহুবিতর্কিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে করে চার্জশিট

  • বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোরে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফী ও  চাঁদাবাজির মামলা বহুবিতর্কিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে করে চার্জশিট

যশোর প্রতিনিধি :

যশোরে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফী এবং চাঁদাবাজির পৃথক তিন মামলায় বহুবিতর্কিত আনোয়ারুল কবীরকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে কোতয়ালি থানার পরিদর্শক তরিকুল ইসলাম, এসআই প্রদীপ কুমার রায় ও  নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হাসান আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন। 

অভিযুক্ত আনোয়ারুল কবীর যশোর শহরের শাহ আব্দুর করীম সড়ক খড়কিতে বসবাস করেন। বর্তমানে তিনি ঢাকার মিরপুর শেওড়া পাড়া পিরেরবাগ এলাকার বাসিন্দা।

মামলার অভিযোগে জানা গেছে,যশোর জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পদক ও সদর উপজেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ সাদিয়া মৌরিনের ফেসবুক আইডি থেকে ছবি সংগ্রহ করে আনোয়ারুল। এরপর ছবিগুলো এডিট করে আনোয়ারুল কবীর তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে পোস্ট করে সম্মনহানি করে।

এ অভিযোগে মৌরিন আনোয়ারুল কবীরসহ দুইজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলায় করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আনোয়ারুল কবীরকে অভিযুক্ত করে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে আলাদা চার্জশিট দিয়েছেন।

এ মামলার অপর আসামি শহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যহতির আবেদন করা হয়েছে। 

অপর দিকে, ২০২৩ সালের ২৪ মে যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে নিয়ে আনোয়ারুল কবীর মানহানিকর পোস্ট করে ফেসবুকে।

এছাড়া হোটসআ্যাপের মাধ্যমে ৩ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন রাজু। ওই মামলার তদন্ত শেষে আনোয়ারুল কবীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। 

এছাড়া, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে আসামি আনোয়ারুল কবীর যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান সম্পর্কে বিভিন্ন আপত্তিকার কথাবার্তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে।

এছাড়া তার হটসএ্যাপসে কল করে এক লাখ টাকা চাদা দাবি করে। চাদার টাকা না দিলে তার প্রচার অব্যহত থাকবে বলেও হুমকি দেয়।

এ ঘটনায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সিমু চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি আনোয়ারুল কবীরকে চাদাবাজি ও

মানহানির ঘটানোর অপরাধে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।  অভিযুক্ত আনোয়ারুল কবীরকে সকল মামলায় আটক দেখানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews