1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে হত্যা ও চুরি মামলায় চারজন রিমান্ডে

  • বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

যশোরে হত্যা ও চুরি মামলায় চারজন রিমান্ডে

যশোর অফিস :

যশোরে হত্যা ও মামলায় চুরি মামলার চার আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।যশোর সদর উপজেলার আরবপুরে চাঁদা না পেয়ে মাদ্রাসাশিক্ষক আব্দুল মালেককে হত্যা মামলায় রাব্বি হোসেনের ও চুরি মামলায় গৃহচোর চক্রের আরও তিনসদস্যের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রে ইমরান আহম্মেদ পৃথক দুই মামলায় পুলিশের চাওয়া সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড প্রাপ্তরা হলেন, হত্যা মামলায় যশোর সদর উপজেলার আরবপুর এলাকার রাব্বি হোসেন ও চুরি মামলায় কৃষ্ণবাটি গ্রামের শাকিল হোসেন, চাঁচড়া রায়পাড়া এলাকার রবিউল ইসলাম রবি ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামের রিজভী আহম্মেদ ওরফে রাফিন।

আদালত সূত্র জানায়, মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে গত ২৯ ডিসেম্বর রাতে তাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তার দুই পা কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।সেখান থেকে আবার ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

গত ৩০ ডিসেম্বর ৫ সন্ত্রাসীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন আব্দুল মালেকের ছেলে আমান উল্লাহ। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জানুয়ারি মারা যান আব্দুল মালেক। মামলটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। পরে ঢাকা থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলাল উজ্জামান তাকে আটক করে আদালতে সেপার্দ করে। একই সাথে সাতদিনের রিমান্ড আবেদন জানান।

অন্যদিকে, রিমান্ড প্রাপ্ত অন্য আসামিরা গৃহচোর চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রবিউল ইসলাম ও রাফিন মণিরামপুরের একটি বাড়িতে হাতে নাতে চুরি করতে যেয়ে ধরা খাই।

এরমধ্যে রবিউল ও রাফিনকে একটি মামলায় রিমান্ডে নেয় পুলিশ। পরবর্তিতে তাদের কাছথেকে চুরির বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তারা নিজ মুখেই স্বীকার করেন চুরির কথা।

এছাড়া তালবাড়িয়া গ্রামে একটি চুরির ঘটনার সাথে তারা জড়িত থাকার বিষয়টি স্বিকার করেন। মালামালও উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়। ওই মামলায় তাদেরকে আটক দেখানো হয়। পরে তাদের সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews