যশোরে নাশকতা পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় যুবদল নেতা তালবাড়িয়ার কবির হোসেনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার রাতে আটকের পর বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কবির তালবাড়িয়া চিনের ডাঙ্গা গ্রামের বাসিন্দা।আদালত সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর যশোর বেনাপোল সড়কের মাদ্রাসারোডে বিএনপির নেতাকর্মীরা নাশকতা পরিকল্পনা করছে ও বিস্ফোরক দ্রব্যনিয়ে অবস্থান করছেন।
পরে পুলিশ সেখানে যেয়ে চারটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর সে মামলার তদন্তে কবির হোসেনের জড়িত থাকার বিষয়টি প্রমান পায়। ফলে কবিরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply