যশোরে ইমরান হোসেন (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে শহরের চাঁচড়া-ধর্মতলা মহাসড়কে। তিনি সদরের বিরামপুরের ইকরামুল হোসেনের ছেলে। নিহত ইমরান কে হাসাপাতালে নিয়ে আসে শহরের উপশহর এলাকার অন্তর মন্ডল (২৬) নামে এক ব্যক্তি।
অন্তর জানায়, বিকেলে চাঁচড়া মোড় হতে ইমরানসহ অজ্ঞাত ৪জন ইজিবাইকে করে ধর্মতলার দিকে যাওয়ার পথে ইজিবাইকের মধ্যেই ছুরিকাঘাত করে ইমরানকে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হলে ইজিবাইকসহ তারা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহম্মেদ তারেক শামস্ তাকে মৃত ঘোষণা করেন। এসময় অন্তর বাদে বাকিরা ইজিবাইটি নিয়ে পালিয়ে যায়।
এরআগে, বুধবার বিকেলে নিজ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন হোসেন আলী শানু নামে এক যুবক। পরে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিউজ স্বাধীন বার্তা
Leave a Reply