1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ওয়ানডে সিরিজের আগে অনুশীলন নিয়ে সন্তুষ্ট নন তামিম

  • শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে চুড়ান্ত ব্যর্থতার পর আগামীকাল রবিবার থেকে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।  তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে মাত্র দুই দিনই অনুশীলনের সুযোগ ছিল। বৃষ্টির কারণে ইতোমধ্যেই একদিন নষ্ট হয়েছে। তাই সিরিজের আগে অনুশীলন নিয়ে সন্তুষ্ট নন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।যিনি নিজেও টি-টোয়েন্টি সিরিজে না থাকায় ৮-৯ দিন ধরে ব্যাটিং করতে পারেননি। গায়ানায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।

বৃষ্টিভেজা মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তামিম বলেন, ‘অনুশীলন নিয়ে সন্তুষ্ট হওয়ার কোনো কারণই নেই। ৮-৯ দিন হয়ে গেছে ব্যাটিং করতে পারিনি। আজ (গতকাল) একটা সুযোগ ছিল। কিন্তু দুই বল খেলে অনুশীলন শেষ হয়ে গেছে। একটা সিরিজে যখন আপনি ম্যাচ জিতছেন না তখন কাজটা সবসময়ই কঠিন। টেস্ট, টি-টোয়েন্টিতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। এমন নয় যে যারা টেস্ট বা টি-টোয়েন্টিতে ছিল তারা চেষ্টা করেনি, অবশ্যই চেষ্টা করেছে। আবার এটাও সত্যি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। ‘

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বরাবরই ভালো। বিষয়টি মনে করিয়ে দিয়ে তামিম বলেন, ‘এটা মনে রাখতে হবে এই সংস্করণ নিয়ে আমরা গর্বিত, এই সংস্করণে আমরা খুব ভালো দল। তবে যতই ভালো খেলি না কেন নির্দিষ্ট দিনে ঠিক কাজটা করতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি ১০ জুলাই আমরা ওয়ানডে সিরিজে ভালো শুরু করব। এই একটা সংস্করণে আমরা খুব স্বস্তিতে থাকি। হার কখনোই কাম্য নয়। আমরা সবাই চাই সিরিজটা ভালোভাবে শেষ করতে। সবাই ভালো করতে চাই। এখানে আমার ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করার দরকার হবে না, কারণ তারা সবাই দেশের জন্য খেলছে। আমাদের সেরাটাই খেলতে হবে। ‘

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews