1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শহরের টিবি ক্লিনিক এলাকায় সোলেমান হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ জনের নামে মামলা

  • সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

যশোর শহরের টিবি ক্লিনিক এলাকায় সোলেমান হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ জনের নামে মামলা

যশোর অফিস :

 যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার ট্রাভেলস কর্মী সোলায়মান হোসেনকে হত্যার ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রোববার রাত ১১টার পর মামলাটি করেছেন সোলাইমানের স্ত্রী আসমা খাতুন। মামলার আসামিরা হলেন টিবি ক্লিনিক মোড়ের মনিরুল ইসলামের ছেলে জনি,চাঁচড়া চেকপোষ্ট এলাকার নিয়ামত ড্রাইভারের ছেলে আরাফাত,

শংকরপুর মেডিকেল কলেজের সামনের হুজুরের ছেলে মেহেদী, টিবি ক্লিনিক মোড়ের জয়নালের ছেলে সুজন ও সিরাজুল। তবে এ মামলায় ‍পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। তবে, অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আব্দুল মালেক।

মামলায় সোলাইমানের স্ত্রী উল্লেখ করেন, তার স্বামী কর্মস্থল থেকে চা খেতে এসেছিলো টিবি ক্লিনিক এলাকার পিযুষের চায়ের দোকানে। এসময় আসামিরা প্রকাশ্যে ওই এলাকার নজরুলের ছেলে জসিমকে চাকু দিয়ে কুপিয়ে জখম করছিলো ।

যা দেখে প্রতিবাদ করে সোলাইমান। নিষেধ করায় সোলাইমানকে আসামিরা ধাওয়া করে। টিবি ক্লিনিক মোড় থেকে ষষ্টিতলা মোড়ে ধরে বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি প্রকাশ্যে আব্দুল হকের ছেলে সোলাইমান হোসেনকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। অন্যদিকে, জসিমকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত জসিমও একই অভিযোগ করেছেন।

এদিকে, অভিযোগ উঠেছে কোতোয়ালি থানার এএসআই টমাসের মাদকের অভিযানে জব্দ করা আলামত বিক্রি ও সেই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই জসিমের উপর হামলা চালিয়েছিলো আসামিরা।

জসিম পুলিশের সোর্স বলে পরিচিত। শহিদুল ও শাহিন নামে দুইজনকে আটকের পর আলমত বিক্রি করা হয়েছিলো।

যার ২০ হাজার টাকা ছিলো জসিমের কাছে। ওই টাকা ছিনিয়ে নেই আসামিরা। এ হত্যা কান্ডের ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে উঠেছে নানা গুঞ্জন।

যদিও এ বিষয়েও পুলিশের পক্ষথেকে অনুসন্ধান করা হচ্ছে । যা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews