1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যান থেকে চাঁদাবাজি বন্ধে উপজেলা চেয়ারম্যান এর অভিযান

  • সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে

অভয়নগরে ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যান থেকে চাঁদাবাজি বন্ধে উপজেলা চেয়ারম্যান এর অভিযান

বিশেষ প্রতিনিধি-: 

ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান থেকে চাঁদাবাজি বন্ধে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান । আজ সোমবার ২৯জানুয়ারী দুপুরে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ সহ থানা পুলিশের একটি দল ।

নওয়াপাড়া স্বাধীনতা চত্ত্বর থেকে সুুন্দলী, মশিহাটি, পায়রা, বসুন্দিয়া সহ রাজঘাট রুটে চলাচলকারী ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান থেকে নানা অযুহাতে প্রতিদিন চাঁদা নিয়ে থাকে একটি চক্র।

এমন অভিযোগের ভিত্তিতে আজ সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন এবং গাড়ির চালকদের সঙ্গে কথা বলেন।

এসময় পায়রা রুটের ইজিবাইক থেকে চাঁদা আদায়ের প্রমান পাওয়া যায়। এসময় কমিটির কেউ উপস্থিত না থাকায় আগামীকাল ৩০ জানুয়ারি উক্ত রুটের কমিটির সকলকে সকালে উপজেলা পরিষদে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। অভিযান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত চালকদের উদ্দেশ্য করে বলেন, আজ থেকে আর কোন চাঁদা দিবেন না যদি কেউ আপনাদের কাছে চাঁদার টাকা নিতে আসে তাহলে তাকে আটকে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews