বসুন্দিয়ার খ্যাতিমান খেলোয়াড়দের আয়োজনে পড়ালেখার পাশাপাশি ছোট ছোট শিশুদের খেলাধুলায় মনোনিবেশ ও ভালোমানের ফুটবল খেলোয়াড় তৈরির লক্ষে মাসব্যাপী প্রশিক্ষণের পর, ফিউচার একাডেমি কাপ ফুটবল লীগ ২০২৪ এর ফাইনাল খেলা ২৯ জানুয়ারি সোমবার বিকালে বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পদ্মা রেন্জার্স ও মধুমতী টাইটানিক দল। হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে ৭-৮ গোলে পদ্মা রেন্জার্স বিজয়ী হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক পুলিশের আর আই মোঃ লুৎফর রহমান খান।

বিশেষ অতিথি ছিলেন বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ ইকবাল, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া সাংস্কৃতিক শিক্ষক বাবু দীপংকর মল্লিক,
নবারুণ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য কমরেড মিজানুর রহমান,
আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হোসেন, মোঃ ইকবাল হোসেন খান, মোঃ মাহফুজুর রহমান, ডাক্তার আশীষ দেবনাথ, মোঃ নবিনুর রহমান খান, সাবেক ইউপি সদস্য আবু বক্কার সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী বাবু নিখিল সরকার। ধারাভাষ্যকার ছিলেন মোঃ শাহ জামাল হোসেন বাদশা।

Leave a Reply