1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাকরির প্রলোভনে ভারতে পাচার দুই কিশোর সাজাভোগ শেষে দেশে ফিরল

  • রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

চাকরির প্রলোভনে ভারতে পাচার দুই কিশোর  সাজাভোগ শেষে দেশে ফিরল

যশোর অফিস :

বেনাপোল ইমিগ্রেশনের চেকপোস্ট দিয়ে রোববার রাতে যশোর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আনুষ্ঠানিকভাবে দেশে ফেরত পাঠিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছেন।

ফেরত আসারা কিশোররা হচ্ছে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে কামাল হোসেন (১৬) এবং ঢাকার শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকার হামিদ ফরাজির ছেলে সুলতান ফরাজি (১৭)।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশের ইনচার্জ কামরুজ্জামান বিশ্বাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশী দুই কিশোর গত আড়াই বছর আগে চোরাইপথে সীমান্ত দিয়ে ভারতে যায়।

কলকাতা রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরির সময় পুলিশ তাদেরকে সন্দেহজনক ভাবে আটক করে।পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের কোলকাতা আদালতে সোপর্দ করলে আদালত দুই কিশোরকে আড়াই বছরের সাজা দেয়।

সাজা শেষে কলকাতার  একটি মানবাধিকার সংস্থা ওই দুই কিশোরকে ছাড়িয়ে তাদের শেল্টার হোমে রাখেন।

পরে দু’দেশের (ভারত-বাংলাদেশ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘ চিঠি চালাচালির পর তাদের দেশে ফেরত পাঠানো হয়। ভারত সরকারের দেওয়া বিশেষ ‘রিপেট্রিয়েশন’ পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

দুই কিশোরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ওসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews