যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রী-শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার সদরের বড় বালিয়াডাঙ্গা গ্রামের বাদল হাসান বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।
আসামিরা হলো, রাজবাড়ি বালিয়াকান্দির খালপাড়ী গ্রামের ফিরোজ আহম্মদ ও তার স্ত্রী রেহেনা বেগম এবং মেয়ে ফিয়া খাতুন।
মামলার অভিযোগে জানা গেছে, তিন মাস আগে বাদল হাসান পারিবারিক ভাবে ফিয়া খাতুনকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতে ফিয়া খাতুন সংসারের প্রতি অমনযোগী হয়ে পড়েন। একপর্যায়ে অপর দুই আসামির প্ররোচনায় ফিয়া খাতুন প্রায়ই বাবার বাড়িতে চলে যান।
এসময় ফিয়া খাতুন তার বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির দেখাশুনা করতে পারবেনা বলে ওজুহাত তোলে। এছাড়া সংসার করতে হলে নগদ ১০ লাখ টাকা অথবা পাঁচ কাঠা জমি কিনে লিখে দেয়ার প্রস্তাব দেন।
বাদল হাসান তার স্ত্রীর প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৫ জানুয়ারি ফিয়া খাতুন গহনা, শাড়ি-কাপড়সহ দামী জিনিষপত্র নিয়ে পিতার বাড়ি চলে যান। গত ২১ জানুয়ারি আসমিরা বাদল হাসানের বাড়ি আসলে বিষয়টি মীমাংার চেষ্টা করলে স্ত্রীর দাবিকৃতর ১০ লাখ টাকা অথবা ৫কাঠা জমি কিনে লিখে না দিলে সংসার করবেনা জানিয়ে চলে যান।





Leave a Reply