যশোরের বেনাপোলে ১৪ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
বিশেষ প্রতিনিধি যশোর : শনিবার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ছোট আঁচড়া গ্রামের রাজ্জাক এর ছেলে শরিফুল ইসলাম, শিকড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে মো. আনোয়ার ওরফে আনার, দক্ষিন বারপোতা গ্রামের মুন্তাজ আলী মোড়লের ছেলে রিয়াজুল ইসলাম, মৃত জাহান আলীর ছেলে ওহিদুজ্জামান, ভবারবেড় গ্রামের সোহেল রানার স্ত্রী অনন্যা,
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিদের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত আছে।
Leave a Reply