1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুরির কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ৪৫৮ কেজি FERRO SILICO MANGANESE , ০১টি ওজন মাপার মিটার, ০১টি বেলচা উদ্ধার

  • রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

চুরির কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ৪৫৮ কেজি FERRO SILICO MANGANESE , ০১টি ওজন মাপার মিটার, ০১টি বেলচা উদ্ধার

যশোর অফিস :

গত ইং-১৭/০১/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:টায় বেনাপোল পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামস্থ বেনাপোল স্থলবন্দরের ২১ নং শেড হইতে ট্রাকে সর্ব মোট-৭৯০ ব্যাগ Spong iron, লোড করে মেসার্স কে এস আর এম স্টিল প্লান্ট, চট্টগ্রাম এর উদ্দেশ্যে রওনা করে। একই ভাবে ইং ১৮/০১/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান সাড়ে ০৭.টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামস্থ বেনাপোল স্থলবন্দরের ২১ নং শেড হইতে ট্রাকে FERRO SILICO MANGANESE মোট ২১ ঢোপ ট্রাকে লোড করে মেসার্স কে এস আর এম স্টিল প্লান্ট, চট্টগ্রাম এর উদ্দেশ্যে রওনা করে। ইং ২৩/০১/২০২৪ তারিখে মেসার্স কে এস আর এম স্টিল প্লান্ট,

চট্টগ্রামে উক্ত ট্রাকগুলি পৌছানোর পর আনলোড করতে গেলে তারা দেখতে পায় যে, আসামীদের ব্যবহৃত ঢাকা মেট্রোঃ ট-১৮-৩১৭১ ট্রাকে FERRO SILICO MANGANESE এর পরিবর্তে সর্বমোট ০৭ টি ঢোপে, ৬ টন ৪১০ কেজি মালামালের স্থানে ইট ও পাথর ঢুকানো, যাহার মূল্য অনুমান ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা এবং আসামীদ্বয়ের ব্যবহৃত ঢাকা মেট্রোঃ ট-২২-৯৩৩৩, ঢাকা মেট্রোঃ ট-২৪-৭১২৫ ট্রাকে Spong iron এ পরিবর্তে ৫০০ ব্যাগের মধ্যে ১৫ টন ৯৬০ কেজি মালামালের স্থানে বালু, যাহার মূল্য অনুমান ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা, সর্বমোট ২৭,০০,০০০/- (সাতাশ লক্ষ) টাকা

উপরোক্ত আসামীরা সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীরা মিলে চুরি করিয়া কৌশলে পালিয়ে যায়। এই ঘটনা সংক্রান্তে মোঃ বাহার আলী বারু(৪৪), পিতা-মৃত হুজুর আলী মেম্বার, সাং-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর বাদী হয়ে এজাহার দিলে যশোর, বেনাপোল পোর্ট থানার মামলা নং-২৯, তারিখ-২৭/০১/২০২৪ খ্রিঃ, ধারা- ৩৮০/৪০৭/৩৪ পেনাল কোড রুজু হয়।
এ সংক্রান্তে জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার করার জন্য মামলাটির তদন্তভার দেন জেলা গোয়েন্দা শাখায় কঠোর নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় জনাব রুপন কুমার সরকার পিপিএম(বার), অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শামীম হোসেন, এসআই শফি আহমেদ রিয়েল, এএসআই রঞ্জন কুমার বসু,

কং/ আঃ বাতেন, কং/ শামসুজ্জোহাসহ একটি টিম ডিএমপি, ঢাকা, খুলনা, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে চোর চক্রের 0৩(তিন) জন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফাতরকৃত আসামীদের স্বীকারোক্তি মোতাবেক অত্র মামলায় চুরি হওয়া ৪৫৮ কেজি FERRO SILICO MANGANESE, ০১টি ট্রাক, 01টি ওজন পরিমাপের যন্ত্র, ০১টি বেলচা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ সেলিম চৌকিদার (৩৪), পিতা-মোঃ শহীদুল চৌকিদার, মাতা- ছালমা, সাং-দক্ষিণ কাউয়াকুড়ি,

মোঃ শাহিন(২০), পিতা-মোঃ মুজিবর ঢালি, মাতা-কোহিনুর, সাং-উত্তর দোয়াসর, উভয় থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর,ওবায়দুল হাসান(৩৭) পিতা-মৃত. আব্দুল মান্নান, মাতা-শিরিয়া বেগম, সাং-মিরেরডাঙা, থানা- খানজাহান আলী, জেলা-খুলনা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews