‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’ এ প্রতিপাদ্যে যশোরে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস। রোববার দুুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে এ দিবস পালন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা, র্যালি ও কম্বল বিতরণের আয়োজন করা হয়।
সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারী,আক্রান্ত ও সুস্থ হওয়া কুষ্ঠ রোগী, যশোরে কুষ্ঠ নিরাময়ে কাজ করা বেসরকারি সংস্থা বাঁচতে শেখার কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে এ অনুষ্ঠান হয়। সিভিল সার্জনের কার্যালয় চত্বরে র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় রোগীদের দিক নির্দেশনা দেন সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস। পরে তিনি কুষ্ঠ রোগী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ডক্টর অ্যাঞ্জেলা গোমেজ, বাঁচতে শেখার এইপি প্রজেক্টের প্রোগ্রাম ফোকাল হিমেল সঞ্জীব, প্রজেক্ট ফ্যাসিলেটর অপূর্ব মন্ডল, জ্যোৎস্না খাতুন, শাহজাহান আলম প্রমুখ।
অনুষ্ঠান থেকে জানানো হয় বাঁচতে শেখা এইপি প্রকল্পের মাধ্যমে ২০১৫ সাল থেকে কুষ্ঠরোগ নিরাময়ে কাজ করছে। এ সময়ের মধ্যে মোট ১৭০ জন কুষ্ঠ রোগী সুস্থ হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন মোট রোগী রোগী সংখ্যা ৩৫ জন। প্রসঙ্গত প্রতিবছর জানুয়ারি মাসের শেষ রোববার বিশ্ব কুষ্ঠ দিবস হিসেবে পালন করা হয়।

Leave a Reply