ছাগলের পাতা ভাঙতে যেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে যশোরের সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামে। নিহত ব্যক্তির নাম শওকত আলী মন্ডল ( ৫৮)। তিনি বাড়ির গৃহপালিত ছাগলের খাবার জন্য কাঁঠাল গাছের পাতা ভাঙতে গাছে ওঠেন।
এ সময় কাঁঠাল গাছের সাথে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎপৃষ্ঠ হন। তিনি এ সময় গাছ থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। সংবাদ পেয়ে তার আত্মীয়-স্বজন ও গ্রামবাসী উদ্ধার করে রাত দশটার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতর ভাতিজা সাইফুল ইসলাম বলেন, আমার চাচা ছাগলের জন্য কাঁঠাল গাছে পাতা ভাঙতে উঠলে তিনি বিদ্যুৎপৃষ্ঠ হন । এত করে তিনি আহত হয়ে পড়ে গিয়ে মারা যান। তিনি জানান আমার চাচা কৃষি কাজের সাথে জড়িত ছিলেন।
গতকাল দুপুরে দিকে যশোরের মনিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশের এসআই বাড়ির ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হারাধন কুন্ডু (৬৪)। তিনি মনিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত তারাপদ কুন্ডুর পুত্র।
শনিবার দুপুরের দিকে হারাধন কুন্ডু বাড়ির ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে যায় এতে করে তিনি মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়সূত্রে থেকে জানা যায় হারাধন কুন্ডু ৭ বছর আগে এসআই পদ থেকে অবসর গ্রহণ করেন। বিগত ৩ বছর পূর্বে তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি তার গ্রামের বাড়ি ভবানীপুরে একাকী বসবাস করতেন এবং কিছুটা একাকিত্ববোধে ভুগছিলেন।
এছাড়াও তিনি এক বছর পূর্বে স্ট্রোক করেছিলেন। প্রতিদিন বাড়ির ছাদে হাঁটাহাঁটি করেন।এ ঘটনায় যশোর মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply