1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুলিশের ভয়ে পালাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

  • শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

পুলিশের ভয়ে পালাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস :

বল্লভপুর মোড়ের একটু আগে পুলিশের ভয়ে পালাতে গিয়ে এ্যাম্বুলেন্সের সংঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আসিফ (২০) নামে এক কলেজ ছাত্র। এঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আসিফের আরএক  ভাই। 

তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) বেলা ৩টার সময় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় কুষ্টিয়া- আলমডাঙ্গা সড়কে এদুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালি খালপাড়া এলাকার নজরুল ইসলাম এর ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। 

পুলিশ ও নিহতের পরিবার সুত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে আসিফ ও তার ভাই আঁকিব চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বল্লভপুর গ্রামে তাদের চাচাতো বোনের বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছিলেন।

সেখান থেকে শুক্রবার দুপুরে দুই ভাই বাড়িতে ফেরার পথে কুষ্টিয়া- আলমডাঙ্গা সড়কের আইলচারা বল্লভপুর বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্টের কবলে পড়ে তারা। 

পুলিশের সিগন্যাল দেওয়া সত্বেও তাদের বহনকৃত মোটরসাইকেলের লাইসেন্স না থাকায় পালানোর চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা এ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 এ সময় আসিফ ও তার ভাই আঁকিব গুরুতর আহত হন।তাদেরকে আশন্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আসিফ কে মৃত ঘোষণা করেন। 

গুরুতর আহতঅবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভাই আঁকিব। প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন নামে এক ব্যাক্তি জানান, হালসা ক্যাম্প পুলিশ আইলচারা বাক্স ব্রিজের কাছে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র চেক করছিল।

 এ সময় আসিফ চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করছিল। পুলিশ তাদের পেছনে ধাওয়া দিলে পালানোর সময় দুর্ঘটনা কবলিত হয় আসিফ ও তার ভাই আঁকিব। 

এ বিষয়ে চেকপোস্ট দায়িত্বে থাকা হালসা ক্যম্পের এএসআই শরিফুল জানান নিহত আসিফকে ধাওয়া দেওয়া হয়নি। পালাতে গিয়ে তারা এ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনা কবলিত  হন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, মিরপুর উপজেলার হালসা এলাকায় পুলিশের চেকপোস্ট ছিল। 

চেকপোস্ট দেখে পালানোর সময় তাদের হবনকৃত মোটরসাইকেলের সংঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews