আজ, ২৬ জানুয়ারি, ২০২৪, শক্রবার, বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা শাখার কর্মি সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কৌশিক রায়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাবির আহম্মেদ জুবেল ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি পলাশ বিশ্বাস।
জেলা কমিটির সভাপতি কৌশিক রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, সদস্য সুমন পোদ্দার,অর্ক বিশ্বাস,প্রিয়ব্রত ধর প্রমুখ, সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস সভায় নেতৃবৃন্দ দেশের চলমান আওয়ামী ফ্যাসিবাদী শাসন ও বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থা সম্বন্ধে আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের জনগণ যে ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের ভিতর আছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার ব্যাপারে নেতৃবৃন্দ আহ্বান জানান। দ্রব্যমূল্যের উর্ধগতিতে একদিকে দেশের জনগণের নাভিশ্বাস, শিক্ষা ও চিকিৎসার মত মৌলিক অধিকারগুলোকে পণ্যে রুপান্তরিত করা হয়েছে।
আরেকদিকে জনগণের সম্পূর্ণ অসম্মতিতে শাসকগোষ্ঠী বিভিন্ন সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তিসমূহের সমর্থনে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। যার ফলশ্রুতিতে জনজীবন ক্রমাগত বিপর্যস্ত হয়ে উঠছে। সমস্ত আলোচনার প্রেক্ষিতে নেতৃবৃন্দ চলমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলন বেগবান করার লক্ষ্যে ও একটি একমুখী, বিজ্ঞানভিত্তিক, জনগণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে বিপ্লবী ধারার ছাত্র আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মি সভায় উপস্থিত নেতৃবৃন্দের সম্মিলিত সিদ্ধান্তনুযায়ী ১৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়।সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক: রায়হান বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক: সুমন পোদ্দার, রজিবুল হাসান ও মোহাম্মদ সাহাব।

Leave a Reply