1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিএনপির কালো পতাকা মিছিল

  • শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

যশোরে বিএনপির কালো পতাকা মিছিল

যশোর অফিস :

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সাজানো পাতানো ডামি নির্বাচনের মাধ্যমে একটি অবৈধ সংসদ গঠন করা হয়েছে। এই অবৈধ সরকারের হাতে যেমন দেশের গণতন্ত্র জনগণের জানমাল নিরাপদ নয়,তেমনি স্বাধীনতা সার্বভৌমত্ব মোটেও নিরাপদ নয়। এই নতজানু সরকার স্বাধীন ভূখন্ডে পার্শ্ববতী দেশকে অবাধে বিচারণের সুযোগ করে দিয়েছে।

দ্রব্য মূল্যের সামাহীন উর্দ্ধগতির প্রতিবাদে ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও তাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জেলা বিএনপি আয়োজিত কলো পতাকা মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

গতকাল শুক্রবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা পুলিশি বাঁধা উপেক্ষার করে কালো পতাকা মিছিল করেন।

সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম তার বক্তব্যের শুরুতে বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআর বাহিনীকে ধ্বংস করেছে।

আজ দেশের সীমন্ত অরক্ষিত রেখে পাশ্ববর্তী একটি দেশকে অবাধে বিচারনের লাইসেন্স দিয়েছে। যে কারণে নিজ দেশের সীমানের মধ্য এসে অহরহ সীমন্তরক্ষী বাহিনী সদস্যদের পার্শ্ববতী সেই দেশের সীমান্তরক্ষী বাহিনী গুলি করে হত্যা করছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে ।

অধ্যাপক নার্গিস দলের চেয়ারপার্সন বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নিঃশর্ত মুক্তি দাবি করেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও তাদের নামে দায়ের কৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।

মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আইয়ূব, জেলা বিএনপির সদস্য মো.মুছা, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পদাক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews