1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পুলিশ সদস্যের কাছ থেকে মোটরসাইকেল স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

যশোরের হামিদপুর ও সিতারামপুরের মধ্যবর্তী স্থানে এক পুলিশ সদস্যের কাছ থেকে মোটরসাইকেল, সোনার অলংকার ও নগদ টাকা ছিনতাই হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। ৫/৬ সদস্যের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র পাশের একটি কলাবাগানে নিয়ে মারপিট করে এ ছিনতাই ঘটনা ঘটিয়েছে বলে তথ্য মিলেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে।

থানা ও স্থানীয় সূত্র জানিয়েছে, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মোকাদ্দেস হোসেন বাবুর ছেলে পুলিশ সদস্য তৈবুর রহমান (৩৫) ২৫ জানুয়ারি সকালে সাতক্ষীরা থেকে যশোরে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। তার সাথে ভাগ্নের বিয়ের জন্য কেনা সোনার গহনা ছিল। সাথে নগদ টাকাও ছিল।

সাতক্ষীরা থানায় কর্মরত পুলিশ সদস্য তৈয়বুর মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে মনিরামপুর ও রাজারহাটে হয়ে হামিদপুরে আসছিলেন। আনুমানিক সকাল দশটায় সীতারামপুর পার হলে হামিদপুরের অদূরে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এরপর তাকে পাশের একটি কলাবাগানে নিয়ে মারপিট করে। কাছে থাকা নগদ টাকা ও ভাগ্নের বিয়ের জন্য কেনা স্বর্ণালংকার নিয়ে চলে যায়। ছিনতাইকারী চক্রের কয়েকজন আর এম ফাইভ ভার্সন টু একটি মোটরসাইকেল যোগে এসেছিল বলেও তথ্য মিলেছে। তারা তৈয়বুর রহমানকে কলাবাগানে ফেলে তার ব্যবহৃত মোটরসাইকেল, টাকা ও অলংকার নিয়ে চলে যায়।

এ ঘটনা এলাকায় জানাজানি হলে তৈয়বুর রহমানের আত্মীয় স্বজন এবং এলাকার লোকজন ছিনতাইকারি চক্রকে খোঁজার চেষ্টা করে । এরপর সন্ধ্যায় থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ওই এলাকায় অভিযান চালাচ্ছিল। ছিনতাইকারী চক্রকে ধরার চেষ্টা করছিল।

তবে এ ব্যাপারে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, অভিযোগটি তিনি পেয়েছেন। তবে ঘটনাটি রহস্যময় মনে হচ্ছে। অভিযোগটি নিয়ে সন্দেহ করা হচ্ছে । এ কারণে তদন্ত করা হচ্ছে। ছিনতাই ঘটনা সঠিক হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। জড়িতদের শনাক্ত করে দ্রুতই আটকের আওতায় আনা হবে।

-বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews