ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি অনুষদের ডিন হিসেবে কর্মরত রয়েছেন। তিনি খুলনা জেলার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের বর্তমান আহ্বায়ক হিসেবেতিনি দায়িত্ব পালন করছেন। অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন,
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির কপি এখনও হাতে পাননি। তাই চিঠি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি যদি এ দায়িত্ব পেয়ে থাকি,
তাহলে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের (ভিসি) নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। এ জন্য তিনি সবার সহযোগিতা চাইবেন বলেও জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে গেছে, অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারই নতুন প্রো-ভিসি হিসেবে (শিক্ষা) নিয়োগ পাচ্ছেন। তাকে এ পদে নিয়োগ দিতে ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে কোন সময় শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

-অনলাইন ডেস্ক
Leave a Reply