1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অপহরণ মামলা প্রত্যাহার করে না নেয়ায় হামলার অভিযোগ

  • বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

যশোরে অপহরণ মামলা প্রত্যাহার করে না নেয়ায় হামলার অভিযোগ

ঝিকরগাছার এক কিশোরী অপহরণ মামলায় আজিজুর রহমান বাপ্পীকে পুলিশ আটক করায় চরমভাবে ক্ষিপ্ত হয়েছে তার স্বজনেরা। এ ঘটনায় অপহরণ মামলার বাদীর বাড়িতে হামলা করে মামলা প্রত্যাহার করে না নিলে খুন-জখম করবে বলে হুমকি দেয় বাপ্পীর সহযোগীরা। এ ঘটনার অপহরণ মামলার বাদী যশোর পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, ঝিকরগাছার আটলিয়া গ্রামের এক কিশোরীকে অপহরণ করে বাপ্পী ও তার লোকজন। এ ঘটনায় ওই কিশোরীর ভাই ২০২৩ সালের ১৭ অক্টোবর বাপ্পীসহ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ একটি মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামি বাপ্পীকে অভিযুক্ত ও অপর আসামিদের অব্যহতির আবেদন জানিয়ে আদালতে প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা। এ প্রতিবেদনের উপর শুনানি শেষে বিচারক আসামি বাপ্পীর প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। পুলিশ আদালতে আদেশে বাপ্পীকে আটক করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠায়।

বেশ কিছুদিন হলেও বাপ্পীর জামিন না হওয়ায় অপহরণ মামলার অপর আসামিরী কিশোরীর পরিবারের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়। আসামিদের কথায় মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় গত ২৩ জানুয়ারি জলিল, মতিয়ার রহমান, লিয়াকত আলীর নেতৃত্বে কিশোরীর বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা কিশোরীরর স্বজনদের মামলা প্রত্যাহার করে নিতে বলে। অন্যথায় তাদের খুন-জখম করবে বলে হুমকি দিয়ে আসে। মামলার বাদী ওই কিশোরীরর ভাই ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনাতায় ভুগছেন। এ অবস্থায় তিনি যশোর পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews