1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দেহ তল্লাশি করে পাওয়া গেল সাত পিস ইয়াবা মামলা হল ১১০ পিস ৮০ হাজার টাকা আত্মসাৎ

  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৯ বার পড়া হয়েছে

যশোরে দেহ তল্লাশি করে পাওয়া গেল সাত পিস ইয়াবা মামলা হল ১১০ পিস ৮০ হাজার টাকা আত্মসাৎ

যশোর অফিস :

দেহ তল্লাশি করে পাওয়া গেলো মাত্র ৭ পিস ইয়াবা ট্যাবলেট আর মামলা হলো ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দেখিয়ে। শুধু তাই নয় ঘর তল্লাশি করে জমি কেনার বায়না বাবদ রাখা নগদ ৮০ হাজার টাকাও হাতিয়ে নেয়া হয়েছে। এই সকল অভিযোগ পাওয়া গেছে যশোর কোতয়ালি থানায় এএসআই টমাস মন্ডলের বিরুদ্ধে।যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন এএসআই টমাস মন্ডল।

টমাস মন্ডলের দাবি গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বেজপাড়া টিবি ক্লিনিকের পেছনের রাস্তা থেকে দুইজনকে আটক করা হয়। এরা হলো, জয়নাল তালুকদারের ছেলে শহিদুল তালুকদার (৩৪) এবং শওকত মোল্লার ছেলে শাহিন (২৭)।

তাদের দেহ তল্লাশি করে শহিদুলের জ্যাকেটের ভেতর থেকে ৮০ পিস এবং শহিনের জ্যাকেটের ভেতর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় তিনি বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

কিন্তু আসামিদের স্বজনদের অভিযোগ মঙ্গলবার দুপুরে দুইজনকে আটক করে ঠিকই। কিন্তু শাহিনের দেহ তল্লাশি করে মাত্র ৭পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এরপর দুইজনকে নিয়ে পুলিশ যায় শহিদুলের ঘরে। সেখানে ঘর তল্লাশি করে ৪ লাখ ৩৫ হাজার টাকা পাই পুলিশ। শহিদুল পুলিশকে জানায় বারান্দী মৌজায় একটি জমি কেনার জন্য জমির মালিককে বায়না দিয়েছিলেন।

পরে ওই জমি কেনতে না পারায় জমির মালিক টাকা ফেরৎ দেন। সেই টাকা ঘরে রেখেছিলেন। সব টাকাসহ পুলিশ তাদের দুইজনকে থানায় নিয়ে যায়। সাথে শহিদুল ইসলামের স্ত্রী স্মৃতিও নেয়া হয়। সেখানে দেন দরবার করে পুলিশ প্রকৃত ঘটনা জানতে পেরে টাকা ফেরৎ দেয়। তবে ৮০ হাজার টাকা রেখে বাকি ৩ লাখ ৫৫ হাজার টাকা ফেরৎ দেয় স্মৃতির কাছে। বলা হয় ওই টাকা জব্দ দেখালে কোর্ট থেকে একবারে পারে না। ফলে পুরো টাকা পেতে হলে পুলিশকে ৮০ হাজার টাকা দিতে হবে। পুলিশের হুমকি ও কোন উপায় না পেয়ে ৮০ হাজার টাকা এএসআই টমাস মন্ডলকে দিয়ে স্মৃতি রাতে বাড়িতে ফিরে আসেন। পরে বিষয়টি জানাজানি হয়। বুধবার শহিদুল ও শাহিনকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের মামলা করে আদালতে চালান দেয়া হয়।

আসামি শাহিন জানিয়েছে, তিনি মাদক সেবন করে। কিন্তু ব্যবসা করেন না। মাত্র ৭ পিস ইয়াবা তিনি রেখেছিলেন সেবনের জন্য।এ বিষয়ে জানতে চাইলে এএসআই টমাস মন্ডল জানিয়েছেন, ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। আর কোন টাকা নেয়া হয়নি।

পুরো ৪ লাখ ৩৫ হাজার টাকা ফেরৎ দেয়া হয়েছে। যা ভিডিও করে রাখা হয়েছে।ভিডিওতে কিছু টাকা ফেরতের দৃশ্য দেখা ধারন করা হয়েছে। কিন্তু মূলত কত টাকা ফেরৎ দেয়া হয়েছে ? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, পুরো টাকা ফেরৎ দেয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews