ভাল বেতনে সৌদি আরবে মাসে মোটা অংকের বেতন পাওয়ার নিশ্চয়তা দিয়ে এক অসহায় গরীব কৃষকের কাছ থেকে দুই দফা নগদ ৪ লাখ ১০ হাজার টাকা নিয়ে বিদেশে না পাঠিয়ে নানা ভাবে তালবাহনা করায় কোতয়ালি থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার ২৩ জানুয়ারী গভীর রাতে মামলাটি করেন,যশোর সদর থানার নালিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে ইকলাছ হোসেন। মামলায় আসামী করেন, বাদির দুর সম্পর্কের আত্মীয় পরিচয় দানকারী সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের শাহজাহানের ছেলে শাহাবুদ্দিন ও মৃত আলী আকবরের ছেলে শাহজাহান।
মামলায় বাদি কৃষক ইকলাছ হোসেন উল্লেখ করেন, আসামীরা বাদির পূর্ব পরিচিত এবং দূর সম্পর্কেও আত্মীয়। কৃষিকাজে সংসার নির্বাহ করা সম্ভব না হওয়ায় বাদি অন্য কোন কাজ ও ব্যবসার খোজ খবর নেওয়াকালে শাহাবুদ্দিন বাদিকে জানায় যে, সৌদি আরবে তার ঘনিষ্ট লোক আছে। তাকে ৪ লাখ ১০ হাজার টাকা দিলে সে বৈধ ভিসায় ৩ বছরের চুক্তিতে এবং মাসিক ৫০ হাজার টাকা বেতনে বাদিকে সৌদি আরবে চাকুরী দিতে পারে।
শাহাবুদ্দিন আরো জানায় যে, ৩ বছর পর ভিসা এবং আকামা নবায়ন করা যাবে। শাহাবুদ্দিন বাদিকে আবারো জানায় যে,পাসপোর্টসহ ২লাখ টাকা আগাম দেওয়ার তিন মাসের মধ্যে বাদিকে বৈধ আকামা ও চাকুরীসহ বাদিকে সৌদি আরব পাঠাতে পারবে এবং অবশিষ্ট ২লাখ ১০ হাজার টাকা সৌদি আরবে যাওয়ার সময় শাহাবুদ্দিনকে পরিশোধ করতে হবে।
দেশে ভালো কোন কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাদি আসামীর প্রস্তাবে রাজী হয় এবং গত বছরের ৩০ আগষ্ট সকাল ১১ টায় আসামীদের বাড়িতে যেয়ে আলাপকালে শাহাজাহানও বাদির কাজের নিশ্চয়তা দিলে ওই সময় দু’জন স্বাক্ষীদের উপস্থিতিতে বাদি শাহাবুদ্দিনের হাতে নগদ ২লাখ টাকা দিলে শাহাজাহান টাকা গননা করে সঠিক পেয়ে তার কাছে রেখে দেন।
তখন বাদি শাহাবুদ্দিনের কাছে পাসপোর্ট জমা দিয়ে চলে আসেন। ৩ মাস অতিবাহিত হলে বাদি শাহাবুদ্দিনের কাছে খোঁজখবর নিতে গেলে পিতাপুত্র বাদিকে জানায়, সকল কাগজপত্র ঠিত হয়ে গেছে।
গত ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় আসামী দু’জন বাদির বাড়িতে এসে বাদিকে বিমানের টিকিট প্রদান করে বাকী ২লাখ ১০ হাজার টাকা চাইলে বাদি সরল বিশ^াসে স্বাক্ষীগনের মোকাবেলায় শাহাবুদ্দিনের কাছে নগদ ২লাখ ১০ হাজার টাকা প্রদান করলে যে কোন দিন তারা বাদিকে সৌদি আরবে পাঠাবে জানিয়ে প্রস্তুত নিয়ে থাকতে বলে।
সর্বশেষ গত ২৬ ডিসেম্বর রাত ১০ টায় শাহাবুদ্দিন বাদির বাড়িতে এসে বাদিকে নিয়ে যায় এবং পরিবহন যোগে ঢাকার ফকিরাপুল একটি আবাসিক হোটেলে বাদিকে রেখে ২৭ ডিসেম্বর রাত্রে ফ্লাইট জানিয়ে বাদিকে হোটেলে বিশ্রাম নিতে বলে এবং যথা সময়ে এসে বাদিকে বিমান বন্দর নিয়ে যেয়ে বিমানে উঠিয়ে দিবে বলে চলে যায়।
শাহাবুদ্দিনের কথামতো বাদি অপেক্ষা করলেও সে আর ফিরে আসেনি এবং বাদির সাথে দেখা করেনি। ২৮ ডিসেম্বর সকালে হোটেলের কক্ষে অজ্ঞাতনামা ২/৩জ লোক ভয়ভীতি দেখিয়ে বাদিকে হোটেল হতে নামিয়ে দিলে বাদি বাধ্য হয়ে বাড়িতে ফিরে আসে।
১ জানুয়ারী সকালে স্বাক্ষীগনসহ আসামীদের বাড়িতে যেয়ে তাদের পেয়ে বাদিকে ঢাকায় পাচার ও ফেলে রেখে চলে আসার কারণ জিজ্ঞাসাবাদ করলে আসামীদ্বয় কোন সন্তোষজনক জবাব না দিলে বাদি তার দেওয়া
৪লাখ ১০ হাজার টাকা ফেরত চাইলে আসামীদ্বয় বাদিসহ স্বাক্ষীদের হুমকী ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। বাদি ঘটনাটি স্থানীয় লোকজনকে জানিয়ে মামলা করতে বাধ্য হন।





Leave a Reply