যশোরের কালেক্টরেট মার্কেটে পোষাক কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পড়ে পরেছেন এক নারী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায়। এ ঘটনায় ভুক্তোভুগি লাকি খাতুন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুরাতন কসবা ফাঁড়ির এসআই দিলীপ তদন্ত শুরু করেছে। অভিযোগে লাকি উল্লেখ করেন, তিনি পোষাক কিনতে এসে কালেক্টরেট লাল কোর্টের সামনে দাড়িয়ে ছিলেন।
এমন সময় অপরিচিত এক ব্যক্তি এসে বলেন তার বাড়ি ঢাকাতে। তার মায়ের অসুস্থতার কথা বলে সাহায্য চান। এসময় কৌশলে তার হাতে একটি কাপড়ের ব্যাগ ধরিয়ে দেন ওই ব্যক্তি।
এসময় আরেক ব্যক্তি তার কাছে এসে নাকের পাশে চেতনা নাশক ওষুধ নিয়ে আসে। মূহূর্তের মধ্যে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার কাছে থাকা একটি লকেট ও সোনার চেইন,
কানের দুল, আঙটি, মোবাইল এবং নগদ এক হাজার টাকা নিয়ে ওই দুইজন চম্পট দেয়। পরে তাকে অচেতন হয়ে পরে থাকতে দেখে আশপাশের লোকজন এসে তাকে সুস্থ্য করে তোলে। পরে তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।

Leave a Reply