1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ দু’জন নিহত

  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছায় শনিবার সকালে ও দুপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এদের একজন যুবদল নেতা হাসানুল কবীর রেজা (৪১) ও অপরজন মোটরসাইকেল চালক সিহাব হোসেন (২৬)। ঘাতক একটি ট্রাক নাভারণ হাইওয়ে পুলিশ আটক করেছে। অপর বালি বোঝাই ট্রাকটি রাস্তার পাশে উল্টে পেছে। উভয় ট্রাকের চালক পালিয়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিকরগাছা বাসস্টান্ডে ইসলামী ব্যাংকের সামনে ট্রাকে চাপা পড়ে পৌরশহরের পুরন্দরপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে যুবদল নেতা হাসানুল কবীর রেজা ঘটনাস্থলেই নিহত হন। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, যুবদল নেতা হাসানুল কবীর রেজা প্রতিদিনের ন্যায় সবজি বিক্রির উদ্দেশ্যে বাজারের নিজ দোকানে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭ টার দিকে বেনাপোলগামী ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৬-৫৬৮৯) নীচে চাপা পড়ে তিনি নিহত হন। নাভারণ হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করে।
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছার পানিসারা গ্রামের নীমতলা মোড়ে বালু বোঝাই ডাম ট্রাক (যশোর-ট-১১-৫৪৭০) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সিহাব হোসেন (২৬) নিহত হন। তিনি ঝিকরগাছার শংকরপুরের কুমরী গ্রামের বজলুর রহমানের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিকরগাছা অভিমুখে দ্রুতগামী মোটরসাইকেল (যশোর-ল-১৩-৯৬২২) নীমতলা মোড় পার হতে যেয়ে পানিসারাগামী বালু বোঝাই ডাম ট্রাকের সামনে এসে পড়ে। এ সময় মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হন এবং ট্রাকটি পাশ কাটাতে গিয়ে পাশের জমিতে উল্টে যায়। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার নয়ন বাবু চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। তবে অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হয়। উভয় ট্রাকের চালক পালিয়ে গেছেন।
নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, এ দু’টি ঘটনায় মামলা হয়নি, তবে নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে মামলা করার জন্য।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews