1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বিজিবি সিপাহী রইস উদ্দীন

  • মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

যশোর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বিজিবি সিপাহী রইস উদ্দীন

জয়, যশোর অফিস :

যশোর বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে যশোর ৪৯ বিজিবির সিপাহী রইস উদ্দীন নিহত হয়েছে। গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের ধান্যখোলা এলাকায় এই ঘটনা ঘটে। ৪৯ যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল মঙ্গলবার রাত ১২টা ৩৩ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসএফের হাতে ৪৯ বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দীনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

তবে সীমান্তের স্থানীয় সূত্র গুলো জানিয়েছে, ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে ভোরে চোরাকারবারিরা গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরকারবারিদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দীন বিএসএফ সদস্যদের দেখে সামনে এগিয়ে যান। ঘটনার সময় রইস উদ্দীন সাদা পোশাকে ছিলেন।

রইস উদ্দীন বিএসএসফ সদস্যদের কাছে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন এবং ঘটনার ব্যাপারে জানতে চান। পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা রইস উদ্দীনকে গুলি করে আহত করে। এরপর বিজিবির আহত ওই সদস্যকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়।

ভারতের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২টার দিকে রইস উদ্দীনের মৃত্যু হয় বলে সূত্রটি জানিয়েছে।

স্থানীয়রা আরো জানান, তারা ভোর বেলায় অন্তত ৮/৯ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। বিজিবি ক্যাম্পে পাচার হওয়া দুটো গরুকেও আটক রাখা হয়েছে।সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়দের দাবি।ইতি মধ্যে ঘটনাস্থল জোলিপাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওয়ন কমান্ডার ও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামিল।

রইস উদ্দীনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

ঘটনার বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামিল বলেন, ‘আপাতত কোনো তথ্য জানাতে পারছি না। বিস্তারিত পরে জানানো হবে তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews