1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের মেয়ে ক্যাপ্টেন তানিয়ার সাহসিকতায় ক্রুসহ ২৯৭ যাত্রী বিপদ থেকে বাঁচলো

  • সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

যশোরের মেয়ে ক্যাপ্টেন তানিয়ার সাহসিকতায় ক্রুসহ ২৯৭ যাত্রী বিপদ থেকে বাঁচলো

জয়,যশোর অফিস : 

যশোরের মেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন তানিয়া রেজার বিচক্ষণতা ও সাহসিকতায় বিপদ থেকে বাঁচালেন বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে থাকা ১২ ক্রুসহ ২৯৭ জন যাত্রী। শনিবার ২০ জানুয়ারি বিকেলে ২৮৫ জন যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের ওই নিয়মিত ফ্লাইট সৌদি আরবের দাম্মামে যাচ্ছিল।

উড্ডয়নের ঘণ্টাখানেক পর সেটি দেশের আকাশসীমা পেরিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে। এর পরই দেখা যায় বিপত্তি।

ককপিটের কাচে (উইন্ডশিল্ড) ফাটল চোখে পড়ে পাইলটের। শেষ পর্যন্ত উড়াল দেওয়ার দুই ঘণ্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন সেটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে ফিরিয়ে আনেন। এয়ারপোর্ট সূত্র জানায় বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘অচিন পাখি’

ঢাকা থেকে ওড়ার আগে নিয়ম অনুযায়ী চেক করা হয়, তখন সবকিছু ঠিকঠাক পেয়েই সেটি উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। ঘণ্টাখানেক পর ক্যাপ্টেন উইন্ডশিল্ডে (ককপিটের কাচ) ফাটল দেখতে পান।

এরপর তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সেটি ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। পরে ওই ফ্লাইটের যাত্রীদের অন্য ফ্লাইটে গন্তব্যে পৌঁছানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, উইন্ডশিল্ডে ফাটল ধরা উড়োজাহাজটি হ্যাঙ্গারে রয়েছে। বিষয়টি এরই মধ্যে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানিকে জানানো হয়েছে।

এটি নিয়ে প্রকৌশলীরা কাজ করছেন। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উইন্ডশিল্ড বা কাচে ফাটল ধরলে বা ভেঙে গেলে উড়োজাহাজের ভেতরে চাপ কমে যেতে পারে।

এতে সেটি ভারসাম্যহীন হয়ে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে পারে। তবে এমন ঘটনা নতুন নয়।এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে বিমানের বোয়িং ৭৩৭-এর ককপিটের উইন্ডশিল্ড ফেটে গেলে সেটিকে মালয়েশিয়ায় গ্রাউন্ডেড করা হয়।

ওই বছরের আগস্টে কাতারের উদ্দেশে ছেড়ে যাওয়া আরেকটি বোয়িং ড্রিমলাইনার মাঝ আকাশে একই সমস্যার মুখোমুখি হয়। নিরাপদেই সেটিকে ভারতের আকাশসীমা থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল।

দেশের এই ঘটনা ছাড়াও চলতি বছরের ১৩ জানুয়ারি জাপানের অভ্যন্তরীণ রুটের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ উড্ডয়নের পর মাঝ আকাশে উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান পাইলট। পরে সেটি আবার হানেদা এয়ারপোর্টে নিরাপদে ফিরিয়ে আনা হয়।

২০১৯ সালের ডিসেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি যুক্ত হয়। এর নাম দেওয়া হয় অচিন পাখি। এর আরও পরে সেটি ফ্লাইটে যায়।

এতে অল্প সময়ের মধ্যে অত্যাধুনিক এই মডেলের উড়োজাহাজে ত্রুটি দেখা দেওয়ায় বড় প্রশ্নের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য ফ্লাইটের ক্যাপ্টেন তানিয়া রেজা যশোর জেলা

আওয়ামীলীগ নেতা সাবেক এমপি  মরহুম আলী রেজা রাজুর কন্যা ও নবনির্বাচিত ঢাকা ১০ আসনের নব নির্বাচিত এমপি নায়ক ফেরদৌস আহমেদের স্ত্রী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews