বিশেষ প্রতিনিধি যশোর : জুয়ার টাকা ভাগাভাগি কে কেন্দ্র করে যশোর সদরের নরসিংহ কাঠি (ঘোপ) ও বাঘারপাড়া উপজেলার দরাজ হাট গ্রামে মধ্যে ধাওয়ার পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যা রতে দুই গ্রামের মধ্যকার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় 2 জন ছুরিকাঘাতে গুরুত্ব আহাত হয়। আহত দুই জনের মধ্যে ঘোপ গ্রামের মোঃ শাহাদাত মোল্যার পুত্র রমজান (২০) কে আশঙ্কাজনক অবস্থায়,উন্নত চিকিৎসার জন্য ঐ রাতেই ঢাকায় রিফাট করা হয়।

অপর আহত একই গ্রামের জোহর আলী মোল্যার পুত্র শিমুল (৩৫) কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকা বাসি জানায়, শুক্রবার বিকালে ঘোপ গ্রামের আঃ রাজ্জাক,ও দরাজহাট গ্রামের মনোয়ার হোসেনের মধ্যে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে কথা কাটির ঘটনা ঘটে। যার শুত্র ধরে দরাজহাট গ্রামের মনোয়ার হোসেন বংশিও কিছু লোকজন নিয়ে ছাতিয়ানতলা বাজারে কয়েক টি ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। ঘোপ গ্রাম বাসির দাবি, বন্দ করে দেওয়া ব্যাবসা প্রতিষ্ঠানের মধ্যে সব গুলো ঘোপ গ্রামের বাসিন্দদের।

যার কারনে ঘোপ গ্রামের বর্তমান মেম্বার মোঃআছলাম হোসেন, দোকান বন্দ করার কারন জান্তে চাইলে, শুরু হয় বাক বির্তক।
সন্ধ্যা রাতে দুই গ্রাম বাসির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার ঘোপ গ্রামের রমজান আলীর বুকে ও শিমুল হোসেনের মাথায় ছুরিকাঘাতে গুরুত্ব আহত হয়। ঘোপ গ্রামের সাবেক মেম্বার আকরাম হোসেনের পুত রাশেদ আলী দাবি করেন,
দরাজহাট গ্রামের সাবেক মেম্বার মোঃ রকিব উদ্দিনের পুত্র মাসুদের নেতৃত্ব তার ভাই মনোয়ার ও আবুল খায়ের পুত্র রমজান ঐ দুই জন কে ছুরিকাঘাত করে। বাঘার পাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ উদ্দিন সহ চানপাড়া ক্যাম্পের পুলিশের উপস্থিতে ঐ এলাকার পরিবেশ শান্ত হয়। রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছিলো।

Leave a Reply