1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে পৃথক ছুরিকাঘাতে এক দিনে দুই খুন

  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

যশোরে পৃথক ছুরিকাঘাতে এক দিনে দুই খুন

যশোর অফিস :

যশোরে পৃথক ছুরিকাঘাতে এক দিনে দু’জন খুন হয়েছে। তারা হলেন, শহরতলী ছোট শেখহাটি এলাকার রফিকুল ইসলাম মনুর ছেলে রিপন হোসেন দিপু ও ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদত মোল্লার ছেলে তৌফিক আহমেদ।

হাসপাতাল সূত্রে জানাযায়,ছোট শেখহাটি গ্রামের দিপু এলাকার ইমরান, আসাদুল ও তপুর সাথে মাংস বিক্রির কাজ করতেন। বেশ কিছুদিন আগে দিপুর কাছ থেকে তারা ১ হাজার টাকা ধার করেন।

শুক্রবার সকালে দিপু তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করে। এ সময় তাদের সাথে দিপুর কথাকাটাকাটি হয়। শনিবার দিবাগত রাত ৩ টায় অজ্ঞাত ৫/৬ জন দিপুর বাড়িতে হামলা করে তাকে ছুরিকাঘাতে জখম করে।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।

এদিকে, একই দিন সকালে ঝিকরগাছার তৌফিক আহমেদ বাড়ি থেকে বাজের জন্য চাঁচড়া বাজারে আসছিলেন। পথিমধ্যে কৃষ্ণনগর বাজার অদূরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন আসামী আটকে অভিযান অব্যাহত রয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন পরকিয়ার কারনে তৌফিক খুন হয়েছে। পুলিশ আসামি আটকে অভিযান অব্যাহত রেখেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews