1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সীমাখালী বাজারে প্রবাসীর ৪ লাখ টাকা ছিনতাই

  • শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : যশোর ও মাগুরার সীমান্তবর্তী সীমাখালী বাজারে মাহবুর রহমান নামে এক আফ্রিকা প্রবাসীর ৪ লাখ টাকা, স্বর্ণালংকার ও স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাগুরার শালিখা থানায় অভিযোগ করেছেন। তবে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ।

শনিবার দুপুরে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শালিখা থানার এসআই রুপক কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন, শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত রোস্তম মোল্যার ছেলে সাগর হোসেন ও একই গ্রামের আমির কবিরাজের ছেলে মিলন হোসেন।

এর আগে ৩০ আগস্ট সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহবুর রহমান যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি মাহবুর রহমান ছয় মাসের ছুটিতে দেশে এসেছেন। রড-সিমেন্টের টাকা পরিশোধ করতে গত ৩০ আগস্ট বিকেল ৫টার দিকে সীমাখালী বাজারে যান। পাওনাদারের দোকান বন্ধ থাকায় বাড়ি ফেরার পথে তার গতিরোধ করেন অভিযুক্তরা। এ সময় তারা মাহবুরকে মারপিট করে কাছে থাকা নগদ ৪ লাখ টাকা, গলার আট আনা ওজনের স্বর্ণের চেইন একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে চলে যান।

প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে মাহবুর রহমান বলেন, ‘শালিখার ছান্দড়া গ্রামের তাহের মোল্যার ছেলে রবিউল আমার পূর্ব পরিচিত। ছিনতাইয়ের ঘটনার তিনদিন আগে সে আমার মুঠোফোনে কল করে সীমাখালী বাজারের নিমতলায় আসতে বলে। সেখানে গেলে রবিউলসহ সাগর ও মিলন আমার কোমরে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করে।’

এ ব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শালিখা থানার এসআই রুপক কুমার বলেন, নতুন যোগদান করায় এলাকা ও রাস্তাঘাট তেমন একটা চিনিনা। রোববারের মধ্যে অভিযুক্তদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন পুলিশের এই কর্মকর্তা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews