মাঘের কন কনে হাড় কাঁপানো শীতে কাঁপছে দিনাজপুর। কয়েকদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতের সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট আর হিমেল বাতাস।
জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার (২০ জানুয়ারি) যশোরের সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। বাতাসের গতি ৫-৬ নটস।

প্রায় দুই সপ্তাহ ধরেই জেলাটিতে বেড়েছে শীতের দাপট। শীতের সকালে ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতের পাশাপাশি কুয়াশা বেশি এতে দূরপাল্লার পরিবহন চলছে ধীর গতিতে।
কৃষক আশরাফুল ইসলাম বলেন, শীত বেশি হওয়ায় বোরো ধানের বীজতলাগুলো হলুদ ও লালচে হয়েছে। যে হারে কুয়াশা হচ্ছে তাতে টেনশনে আছি বীজতলা নষ্ট হলে বোরো ধান লাগাবো কীভাবে।
কৃষি শ্রমিক লুৎফর রহমান বলেন, কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে কাজে যোগ দিতে পারছি না। এই ঠান্ডা আর বাতাসে কাজ করতে গেলে হাত-পা কোকড়া লাগি যাছে।
আবার কাজ না করলে সংসার চলাব কীভাবে খুব কষ্ট করে চলতে হচ্ছে।আটোচালক টগর বলেন, দুপুরের আগে মানুষ বাসা থেকে বের হচ্ছে না।
কারণ সূর্যের দেখা মিলছে না। মানুষের চলাচল কমছে রাস্তায়, তাই ভাড়া কম, কষ্ট করে সংসার চালাতে হচ্ছে।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার সার্জেন্ট মাসেুদ বলেন, শনিবার যশেরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। বাতাসের গতি ৫-৬ নটস।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply