1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের মধু মেলা নিয়ে চেয়ারম্যান মুক্তর ‘নয়ছয়’, অবৈধ বাণিজ্য চরমে

  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

যশোরের মধু মেলা নিয়ে চেয়ারম্যান মুক্তর ‘নয়ছয়’, অবৈধ বাণিজ্য চরমে

যশোর অফিস :

যশোরের কেশবপুরে ঐতিহ্যবাহী মধুমেলায় বিভিন্ন ইভেন্ট ডেকে নিয়ে অবৈধভাবে তিনগুণ বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। শুধু তাই না সার্কাস প্রদর্শনীর বরাদ্দ নিয়েও প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ কারণে ২৫ লাখ টাকা গচ্চা গেছে একটি প্রতিষ্ঠানের। ইতিমধ্যে এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর পাশাপাশি কেশবপুর থানায় পৃথক অভিযোগ দেওয়া হয়েছে। মেলার ঐতিহ্য রক্ষায় এসব অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

বগুড়ার দি নিউ সোনার বাংলা সার্কাসের ম্যানেজার সাজ্জাদ হোসেন বাবু জানান, মালিক পক্ষের হয়ে তিনি মধু মেলার ইজারাপ্রাপ্ত সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্তর সাথে ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হন গত ৯ জানুয়ারি। যার সকল ডকুমেন্টস তার কাছে রয়েছে। চুক্তি অনুযায়ী,

গত ১২ জানুয়ারি তিনি সার্কাস সরঞ্জাম ও ৬০ জন কর্মী নিয়ে কেশবপুরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কেশবপুরে পৌছে জানতে পারেন ইজারাদার তাদের সাথে চুক্তিভঙ্গ করে অন্য এক সার্কাস দলের সাথে নতুন করে চুক্তি করেছেন। পরে তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন তারা। এতে করে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ কারণে বাধ্য হয়ে তিনি কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না। এ কারণে ৬০ জন কর্মী ও তাদের পরিবার হুমকির মুখে পড়েছে।

এসব বিষয়ে স্থানীয় বাসিন্দা ইকলাসুর কনকসহ অন্তত চার-পাঁচজনের সাথে কথা হলে তারাও বিভিন্ন ধরনের অভিযোগ করেন। কনক বলেন, তিনি পাঁচ বছর ধরে বিনোদন আইটেমের ব্যবসা করেন মধুমেলায়। এবারও তেমনটি করার কথা ছিল। কিন্তু ডাকের (উন্মুক্ত নিলাম) ইজারাদার চেয়ারম্যান মুক্তর ভাই মানিক তাকে বলেন বিনোদন আইটেমটি ইজারাদারের নামেই কিনতে হবে। পরবর্তীতে তাকেই কাজ দেওয়া হবে। এজন্য তার কাছ থেকে ২৫ শতাংশ টাকাও নেওয়া হয়। সরকারি দাম অনুসারে দু’লাখ ৬১ হাজার টাকার চুক্তিতে বিনোদন আইটেম কেনা হয়।

তিনিও বিনোদনের বিভিন্ন পার্টির সাথে কথা বলে মালামাল আনেন। এরমধ্যে ইজারাদার তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। এছাড়া, একই বিনোদন নিয়ে গোপালগঞ্জের দেলোয়ার ও আলামিনের কাছ থেকে দু’লাখ টাকা নেন তার লোকজন। সর্বশেষ, তৃতীয়পক্ষের কাছে বিনোদন আইটেমটি সাড়ে সাত লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেন কনক। এছাড়াও জাদু প্রদর্শনীর পাঁচ-ছয়টি ইভেন্ট ডাকে কেনা হয়েছিল পাঁচ-ছয় লাখ টাকায়। যার একেকটি বিক্রি করেছেন আড়াই থেকে তিন লাখ টাকায়-এমন অভিযোগ কনকের।

এসব বিষয়ে কথা হয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেশবপুর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের সাথে। তিনি বলেন, এবারের মধু মেলায় যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ অবৈধ। সরকারের কাছ থেকে কিনে তা তিনগুণ দামে বিক্রি করা হচ্ছে। এর প্রভাব পড়বে দর্শনার্থীদের উপরই। প্রতিটি প্রদর্শনীর দামও বেড়ে যাবে। এতে করে প্রতারণার শিকার হবেন তারা। এসব বিষয়ে তিনি নিজেই জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন বলে জানান।

খোঁজ নিয়ে জানা যায়,গত বছরের ১৬ ডিসেম্বর সাইকেল গ্যারেজ বাদে অন্য সকল আইটেম (শিশু বিনোদন, সার্কাস, কাঠ মেলা, জাদু, প্যান্ডেল, মৃত্যুকুপ) ১৯ লাখ টাকায় কেনেন মুস্তাফিজুল ইসলাম। অভিযোগ রয়েছে, তিনি অন্যদেরকে জিম্মি করে সবই নিজেই ক্রয় করেন। এছাড়া, সাইকেল গ্যারেজ তার অনুসারী কামাল হোসেন দু’লাখ ৬৪ হাজার টাকায় কেনেন। পরবর্তীতে যা সাত লাখ টাকায় অন্যের কাছে বিক্রি করেন বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন বলেন, যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ঠেকাতে প্রকাশ্যে নিলাম ডেকে মেলার ইভেন্ট বিক্রি করা হয়েছে। তা যদি পুনরায় কেউ বিক্রি করে সেটি অবৈধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সার্কাস প্রদর্শনীর বিষয়ে তিনি বলেন, বাবুর অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। বিষয়টি তারা খতিয়ে দেখবেন বলে জানান।

ইজারাদার চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,‘মূলত এলাকার ছেলেরা নানা প্রতিবন্ধকতার কারণে আমার নামে এই মেলা ইজারা নেয়। এবারও তাই হয়েছে। এছাড়া সাজ্জাদ হোসেন বাবুর সাথে কথা হয়েছে। কে বা কারা চুক্তি করেছে সে বিষয়ে তার জানা নেই।’ তিনি আরও বলেন,‘বাবুকে দেখা করতে বলেছি। সে আসলেই বোঝা যাবে কার দোষ।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews