1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের মনিরামপুরে সৌদি আরবের উপহার দুম্বার মাংস নবনির্বাচিত এমপি এসএম ইয়াকুব আলীসহ জনপ্রতিনিধিরা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ

  • শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুরে সৌদি আরবের উপহার দুম্বার মাংস নবনির্বাচিত এমপি এসএম ইয়াকুব আলীসহ জনপ্রতিনিধিরা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ

 যশোর অফিস :

যশোরের মনিরামপুর উপজেলায় দুস্থদের জন্য সৌদি আরবের উপহার দুম্বার মাংস নবনির্বাচিত এমপি এসএম ইয়াকুব আলীসহ জনপ্রতিনিধিরা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ। উপজেলাটিতে বরাদ্দ পাওয়া ৪৭ কার্টুন মাংসের মধ্যে ১৬ কার্টুনই গেছে এমপির বাড়ি। এর বাইরে বাকি ৩১ কার্টন মাংস উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়েছে।

প্রত্যেক কার্টুনে ৮ প্যাকেট প্রতি প্যাকেটে ৩ কেজি করে মাংস রয়েছে। নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হয়েই দুম্বার মাংস হজমের ঘটনা তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি এখন টক অব দ্য যশোর। বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে যায় ‘লঙ্কায় সেই হয় রাবন’। চোর খেদিয়ে ডাকাত পত্তনের ঘটনা ঘটেছে। তবে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এমপি ইয়াকুব আলী।

অন্যদিকে, ইউএনও ও পিআইও অফিস থেকে পাওয়া গেছে ভিন্ন ভিন্ন তথ্য। এতে স্পষ্ট হয় অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত মাংস বিতরণের নামে হরিলুট হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পিআইও অফিস থেকে এই মাংস বিতরণের নামে ভাগ-বাটোয়ারা করা হয়। এরআগেও উপজেলাটিতে সৌদি আরবের উপহারের দুম্বার মাংস পিকআপ থেকে লুট করে নেয়ার রেকর্ড রয়েছে।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এই মাংস বন্টনের কথা ছিল কিন্তু তিনি এই দায়িত্ব পালন করেননি। তিনি দায়িত্ব দিয়েছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে। এই কর্মচারির যোগসাজসে বৃহস্পতিবার ১৮ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত দুম্বার মাংস হরিলুটের উৎসব চলে।

তথ্যমতে, যশোরের মনিরামপুর উপজেলায় ৪৭ কার্টুন মাংস পাঠানো হয়। বৃহস্পতিবার বরাদ্দের মাংস থেকে ১৬ কার্টুন এমপি এসএম ইয়াকুব আলীর মনোনীত প্রতিনিধি গ্রহণ করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম ভাগে পান দুই কার্টন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তারের ঝুলিতে ওঠে এক কার্টুন। বাদ পড়েননি ইউপি চেয়ারম্যানরাও।

ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু নিজে নেন এক কার্টুন। রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন হাতিয়েছেন ১৬ কেজি দুম্বার মাংস। সৌদি আরব থেকে আসা কোরবানির দুম্বার মাংস প্রতি কার্টনে ছিলো ৮ প্যাকেট। প্রতি প্যাকেট মাংস ছিলো ৩ কেজি।

এ হিসেবে প্রতি কার্টনে মাংসের পরিমাণ ছিলো ২৪ থেকে ২৫ কেজি। তবে, এমপি ইয়াকুব আলীর দাবি প্রতি প্যাকেটে ৩ কেজি না, ছিলো আড়াই কেজি।

তিনি বলেন, আমি ঢাকায় ছিলাম। আমাকে বিতরণের জন্য ১৫ কার্টুন মাংস নেয়ার প্রস্তাব দেয়া হয়। আমি ১৭টি ইউনিয়নের জন্য ১৭ কার্টুন চেয়েছিলাম। কিন্তু দেয়া হয়েছে ১৬ কার্টুন। এসব মাংস বিতরণে যাদের দায়িত্ব যাদের দিয়েছিলাম, তারা বিতরণ করেছে না-কি খেয়েছে বা আত্বীয় স্বজনকে দিয়েছে-তা জানা নেই। তিনি বলেন আমি কোটি কোটি টাকা মানুষের দান করি। সুতরাং দুম্বার মাংস আত্মসাতের প্রশ্নই ওঠে না।

অন্যদিকে, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম ও মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার দুম্বার মাংস নেয়ার কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীরা হরিলুটের খোঁজ-খবর নিতে যোগাযোগ করলে মাংসের পরিমাণের বিষয়ে ইউএনও, পিআইও অফিসের গোলাম সরোয়ারের ভিন্ন ভিন্ন বক্তব্য তথ্য দেন,। ইউএনও বলেছিলেন, ‘মাংস এসেছে ৪৭ কার্টুন।’ আর গোলাম সরোয়ার দাবি করেছিলেন, ‘মাংস ৪৫ কার্টন। তবে বৃহস্পতিবার ভোরে পিকআপে ভরে মনিরামপুরে এই দুম্বার মাংস পাঠানো হয়। এরপর শুরু হয় ভাগ-বাঁটোয়ারা।

এদিন দুপুরে সরেজমিনে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সাংবাদিকরা দেখতে পান, ইউএনও জাকির হোসেনের বাসার পাশে পিকআপ রেখে মাংস বিতরণ করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সহকারি গোলাম সরোয়ার। এসময় বিভিন্ন লোককে প্যাকেট হাতে মাংস নিতে দেখা যায়। 

জানতে চাইলে গোলাম সরোয়ার বলেন, ‘৪৫ কার্টন দুম্বার মাংস এসেছে। প্রতি কার্টনে ৮ প্যাকেট করে মাংস রয়েছে। ইউএনও স্যার আমাকে বণ্টনের দায়িত্ব দিয়েছেন। নতুন এমপি এসএম ইয়াকুব আলীকে ১৬ কার্টন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম দুই কার্টন, মহিলা ভাইস চেয়ারম্যান এক কার্টন,

১৭ ইউনিয়ের চেয়ারম্যানদের ১৭ কার্টন, ১২টি এতিম খানায় এক কার্টুন করে ১২ কার্টন মাংস দেয়া হয়েছে। সাংবাদিকদের জন্য এক কাটুন মাংস রাখা হয়েছে। বিতরণের সময় উপজেলায় কিছু গরিব লোক এসেছেন। তাঁদেরও দেয়া হয়েছে।’ বিতরণে যে অনিয়মের ঘটনা ঘটেছে, তা বিতরণের ধরন দেখেই বুঝতে পারে সাংবাদিকরা। 

তাৎক্ষণিক এ বিষয়ে ইউএনও জাকির হোসেনের সঙ্গে কথা বলে গরমিল তথ্য পাওয়া যায়। বৃহস্পতিবার তিনি এমপি, উপজেলা চেয়ারম্যান কিংবা মহিলা ভাইস চেয়ারম্যানকে মাংস দেয়ার বিষয়টি স্বীকার করেননি।

ইউএনও জাকির হোসেন সাংবাদিককেদের বলেছিলেন, ‘দুম্বার মাংস গরিবের জন্য। ১২ এতিম খানায় ১২ কার্টন, ১৭ জন চেয়ারম্যানকে ১৭ কার্টুন দিয়ে বাকি মাংস এসিল্যান্ডের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পে দেয়া হয়েছে। চেয়ারম্যানরা বিতরণ করে সাংবাদিকদের তথ্য দেবেন।’ 

একপর্যায়ে ইউএনও এক সাংবাদিককে বলেন, ‘মাংসের তথ্য নিয়ে আপনি কি করবেন? নিউজ করবেন নাকি? আমার অফিসে আসেন। আপনার জন্য এক প্যাকেট মাংস রাখা হয়েছে। নিয়ে যান। ’তার এই বক্তব্যে অনিয়মের প্রমাণ বহন করে-এমন দাবি সচেতন মহলের।

এদিকে উপজেলার ১২টি এতিমখানার প্রতিটিতে এক কার্টুন করে মাংস দেয়ার কথা বলা হলেও তাঁদের তিন থেকে ৪ প্যাকেট করে বিতরণ করা হয়েছে বলে জানা যায়। 

উপজেলার মাসনা, পারখাজুরা ও নেংগুড়াহাট এতিমখানার দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।

নেংগুড়াহাট এতিম খানার শিক্ষক আইয়ুব হোসেন বলেন, ‘আমরা তিন প্যাকেটে নয় কেজি মাংস পাইছি।’ 

ইউএনওর বক্তব্য শুনে যোগাযোগ করা হয়েছে উপজেলার শিরালী আশ্রয়ণের বাসিন্দা তরিকুল ইসলামের সঙ্গে। তরিকুল জানিয়েছেন, ‘আমরা পল্লির ৩৭ ঘরের কেউ কোনো মাংস পায়নি।’

এসিল্যান্ড আলী হাসান বলেন, ‘১৫ প্যাকেট মাংস পেয়ে শ্যামকুড় ইউনিয়নের ২৮ পরিবারের মাঝে বিতরণ করেছি।’ 

ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু শহরের বাসায় কার্টন ভর্তি মাংস নেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘সব মাংস মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।’

 আর রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন দুম্বার মাংস নিজের বাসায় নিয়ে মেম্বরদের ডেকে ৯ কেজি দিয়েছেন বলে জানা যায়। বাকি ১৬ কেজি চেয়ারম্যান নিজে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। 

চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, ‘১৫-১৬ কেজি মাংস পেয়েছি। তা দুস্থ অসহায়দের দিয়েছি।’

আর রোহিতা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘৫০০-৬০০ গ্রাম মাংস ভাগে পাইছি। এটা কাউকে দিতে পারিনি।’

মনিরামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার বলেন, ‘কার্টুনের মাংস গরিবদের মাঝে বিতরণ করেছি। কোনো অনিয়ম হয়নি।’

মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, অফিস থেকে কিছু বিতরণ করেছি। আমার বাসায় এক কার্টুন পাঠিয়েছে। সেটাও বিতরণ করা হবে। 

দুম্বার মাংসের বিষয়ে মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেন, ‘দুম্বার মাংস নিয়ে বুধবার ইউএনওর সঙ্গে মিটিং হয়েছিল। আমাকে এমপি হিসেবে ১৫ কার্টুন দিয়েছে। আমি ঢাকায় আছি।

আমার একজন প্রতিনিধির মাধ্যমে ১৫টি ইউনিয়নে মাংস পাঠিয়ে দিয়েছি। যাঁদের দিয়েছি তাঁরা যদি দুই চার জনকে দিয়ে বাকিটা নিজেরা খেয়ে ফেলে সে বিষয়ে কিছু করার থাকে না। কারণ বাড়ি বাড়ি যেয়েতো আমাদের খোঁজ নেয়া সম্ভব না।

এমপি আরও বলেন, ‘হাজার হাজার গরিব মানুষ কাকে রেখে কাকে দেব। আমার মতে আমাদের দেশে এটা না আশাই ভালো। আর আসলেও সব এতিমখানায় দেয়া উচিত।’ এদিকে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সহকারি গোলাম সরোয়ার বলেন,

আমি নিজে দেখেছি জনপ্রতিনিধিরা মাংস নিয়ে বিতরণ করেছেন। এমপি মনিরামপুরে ছিলেন না কিন্তু তিনি কীভাবে লোকজনের মধ্যে বিতরণ করলেন প্রশ্ন করা হলে সরোয়ার বলেন, এমপির ভাই মাংস নিয়েছেন। একপর্যায়ে তিনি ইউনওর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

এরপর ইউএনও জাকির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনপ্রতিনিধিদের কাছে মাংস দেয়া হয়েছে বিতরণের জন্য। তারা আমাদের বিতরণের মাষ্টার রোল দেবেন। অনিয়ম প্রসঙ্গে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ আসলে তদন্ত করে দেখা হবে।

মজার ঘটনা হচ্ছে বৃহস্পতিবারের বক্তব্যের সাথে শুক্রবার বক্তব্যের বড় ধরনের গড়মিল পাওয়া গেছে। সচেতন মহল বলছেন বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় অভিযুক্তরা এখন একই সুরে কথা বলছেন। ধামাচাপা দেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে একদিনের ব্যবধানে বয়ান পাল্টেছেন। বেশকিছু গণমাধ্যমকে ম্যানেজ ফর্মুলার পক্ষে সংবাদ লেখাতে দৌড়-ঝাঁপ শুরু হয়েছে। বিষয়টি এখন টক অব দ্য যশোর।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews