সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়ের ছেলের শিশু সন্তান (পোতা ছেলে) সাফায়েত হাসান আলিফ ইন্তেকাল করেছে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২১ দিন বয়সের এ শিশু সন্তান জন্মের পর থেকে গুরুতর অসুস্থ ছিলো। প্রথমে তাকে চুয়াডাঙ্গা পরে যশোর ২৫০ শয্যা হাসাপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
শুক্রবার বাদআসর বাসভবন সংলগ্ন ঝুমঝুমপুর বায়তুল আমান জামে মসজিদে নামাজের জানাজা শেষে শহরের কারবালা সরকারি কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক নেতা শহিদ জয়ের ছেলের শিশু সন্তানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ।
এক বিবৃতিতে নেতৃদ্বয় এক শোকবার্তায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।





Leave a Reply