1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আলোচনা

  • শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আলোচনা

যশোর অফিস :

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগ জনগণের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যে আকাঙ্খা নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিল,তার অন্যতম আকাঙ্খা ছিল আমাদের ভোটাধিকার নিশ্চিত করা। ৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত সেই ভোটাধিকার আজ নেই। 

 বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আওয়ামী লীগের অধীনে কোন দিন সুষ্ঠু নির্বাচন হতে পারে সেটি তারাই প্রমাণ করেছে। বারংবার তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। তারা আজ দেশকে অন্যান্যের বিচরণ ভূমি তৈরি করে দিয়েছে। দেশে আজ পরাশক্তির চারণ ক্ষেত্র তৈরি হয়েছে। 

তিনি বলেন, সদ্য স্বাধীন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছিল বলেই জিয়াউর রহমান হাল ধরেছিলেন। পাশ্ববর্তী আগ্রাসন থেকে বাঁচবার জন্য সেদিন সিপাহী জনতা তার হাতে নেতৃত্ব তুলে দিয়েছিলেন। আজকে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে।

আজকে তথাকথিত বন্ধু রাষ্ট্র আমাদের ওপর ছড়ি ঘোরাচ্ছে। আমরা কেবল স্বৈরাচারকে হটানোর জন্য লড়াই করছি না। একই সাথে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করছি। কারণ এই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্রমেই বিপন্ন হতে থাকবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আইয়ূব, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু,

কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন, যশোর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।

পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। এসময় গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ দলের প্রয়াত সকল নেতাকর্মী ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, সদর উপজেলা সাধারণ সম্পাদক আঞ্জুুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেশবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,

নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম,

জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সারাউদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews