যশোরে জেলা ডিবি, কোতয়ালি থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৭০পিস ইয়াবা এবং সাড়ে তিনশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার বাগডাঙ্গা খামারপাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আনিসুর রহমান,
একই উপজেলার রামনগর ( মোল্যাপাড়া) গ্রামের মৃত গহর আলীর ছেলে ইয়াছিন হোসেন,কচুয়া খানপাড়া গ্রামের বক্কও খানের ছেলে শামীম খান ও একই এলাকার ওহাব খানের ছেলে ইমরান খান। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানা পুলিশ গত বুধবার বিকেলে সদর উপজেলার কচুয়া খানপাড়া গ্রামের আসাদ শেখ এর বাড়ির পিছনের লিচু গাছের নীচে রাখা অবস্থায় শামীম খান ও ইমরান খানকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করে।অপরদিকে,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা ১৭ জানুয়ারী বিকেলে গোপন রামনগর মোল্যাপাড়া গ্রামের ইয়াছিন হোসেনের বাড়ি থেকে দেড়শ’ গ্রাম গাঁজাসহ ইয়াছিন হোাসেনকে গ্রেফতার করে।
এছাড়া,জেলা ডিবি পুলিশ মঙ্গলবার সদরের উপজেলার বাগডাঙ্গা গ্রামের পালপাড়ার আবুর বাড়ির সামনে থেকে আনিসুর রহমানকে ৭০পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

Leave a Reply