1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় গৃহবধুর মৃত্যুর নিয়ে নানান গুঞ্জন, এলাকা বাসির প্রশ্ন হত্যা না কি আত্মহত্যা

  • শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে রাজাপুর গ্রামের হাবিবা খাতুন (২৫) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে।

মেয়ের পরিবারের অভিযোগ গৃহবধুর হাবিবার লাশ হাসপাতালে ফেলে স্বামীসহ স্বজনেরা পালিয়ে গেছে। নিহত গৃহবধু হাবিবা বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের জাকির হোসেনের মেয়ে। পরে যশোর জেনারেল হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মেয়ের পরিবারের লোকজনদের হাতে হস্তান্তর করে যশোর কোতয়ালী থানা পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে নিহত হাবিবার পরিবারের অভিযোগ ।

হাবিবার পিতা বাঘারপাড়ার রায়পুরের জাকির হোসেন জানান, ২০২০ সালের ফেব্রুয়ারীতে একই উপজেলার জহুরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের সুরত আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসি জনি হোসেনর সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর দুই মাস যেতে না যেতেই শুরু হয় তাদের সংসারে কলহ । জনি হোসেন বিবাহের দুই মাস পরে মালয়েশিয়ায় আবার চলে যান । এরমধ্যে গত ২৭শে আগস্ট সে কাউকে না জানিয়ে বাড়ীতে চলে আসেন । আসার মাত্র চার দিনের মাথায় হাবিবাকে জনি ও তার পরিবারের লোকজন মেরে ফেলেছে বলে অভিযোগ করেন নিহতের পিতা ।

নিহতের চাচি বলেন, জনির পরকীয়া জেরে খুন হয়েছে আমাদের মেয়ে। তিনি আরও বলেন হাবিবার স্বামী জনি হোসেনের সাথে উপজেলার রায়পুর ইউনিয়নের এক গৃহবধুর পরকীয়া সম্পর্ক রয়েছে । জনি তার সব টাকা পয়সা বিদেশে থেকে ওই গৃহবধুর কাছেই পাঠাত। এমনকি সে হাবিবাকে না জানিয়ে মালয়েশিয়া থেকে দেশে এসেছে যা কেউ নাজেনা কিন্তু ওই মহিলা সব জানে।

এরপর ওই গৃবধুর সাথে নিয়মিত সময় কাটাতে থাকেন। যা নিয়ে হাবিবা ও জনির সাথে বিরোধ চলছিলো।

হাবিবার চাচাতো ভাই রায়হান জানান, হাবিবার একটি শিশু কন্যা রয়েছে। কিন্তু সে মেয়ের কি অবস্থা তারা এখনও পর্যন্ত জানে না। যোগাযোগের চেষ্টা করলেও জনি ও তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া হাবিবার কোনো খোঁজও নেয়নি তারা। এ বিষয়ে জনির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভাব হয়নি। এমনকি বাড়িতে যেয়েও তাদের কাউকে পাওয়া যায়নি। এদিকে, এই ঘটনার পর যশোর কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, তাদের কাছে খবর এসেছে ওই নারী আত্মহত্যা করেছিলো পরে স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছে, পরের সংবাদ তিনি জানেনা। বিষয়টি নিয়ে নিহতের বাবার বাড়ি ও স্বামীর বাড়ীর এলাকার লোকের মুখে মুখে রটে গেছে এটি আসলে হত্যা না কি আত্মহত্যা। নিহতের বাবা জানান বিষয়টি নিয়ে তিনি আইনের দার¯্য’ হবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews