1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ক্লিনিকে জরিমানা ও সিলগালা

  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ক্লিনিকে জরিমানা ও সিলগালা

জয়,যশোর অফিস :

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার পরে যশোর শহরের পালবাড়ি মোড়, ঘোপ সেন্ট্রাল রোড ও দড়াটানা এলাকায় এ অভিযান চালানো হয়।

যশোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু মাউদ জানান, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ যশোর শহরের বেসরকারি ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

আদালত অভিযানকালে পালবাড়ী এলাকার হাসিনা ক্লিনিকের লাইসেন্স না পাওয়ায় এবং অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়।

এছাড়া একই অভিযোগে ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আধুনিক হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ রূপে সিলগালা,

দড়াটানা এলাকার ল্যাবজোন ক্লিনিকে ৫ হাজার টাকা জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা এবং পপুলার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালত এর পাশাপাশি কাজীপাড়া এলাকায় জেনেসিস হাসপাতালকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সতর্ক করেছেন। যশোর সিভিল সার্জন অফিসের উদ্যোগে অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন,

র‌্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি তানভির ফয়সাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদসহ র‌্যাব এবং পুলিশ সদস্যরা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews