1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

মনিরামপুরে প্রভাষক উদয় শংকর হত্যা মামলার সাথে সরাসরি জড়িত ২ সদস্যসহ আটক-০৪

  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

মনিরামপুরে প্রভাষক উদয় শংকর হত্যা মামলার সাথে সরাসরি জড়িত ২ সদস্যসহ আটক-০৪

প্রেস বিজ্ঞপ্তি :

মনিরামপুরে প্রভাষক উদয় শংকর হত্যা মামলার আরও চার আসামিকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন,অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের হাবিরুর রহমানের ছেলে আল আমিন মোল্লা, একই গ্রামের হান্নান মোল্লার ছেলে সুমন হোসেন, শহিদুল ইসলামের ছেলে শামীম হোসেন ও মণিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত সালাম গাজীর ছেলে রাসেল কবীর। তাদের মধ্যে দুইজন হত্যাকান্ডে সরাসরি জড়িত।

ডিবি জানায়, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম ও এসআই মফিজুল ইসলামের সম্বন্বয়ে একটি টিম ১৭ জানুয়ারী দুপুরে অভয়নগর উপজেলার সরখোলা গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের কাছথেকে হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর তাদের স্বীকারোক্তীতে মণিরামপুরের পাচাকড়ি গ্রাম থেকে রাসেলকে আটক করে।

ডিবি পুলিশ জানায় আটকের পর আসামিরা জানিয়েছেন, মুলত টেকেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ নিয়ে ও ঘের নিয়ে উদয় শংকর ও আরেক আসামি পবিত্রের সাথে দ্বন্দ্ব হয়। তার জেরে পবিত্র শংকরকে হত্যার পরিকল্পনা করে। একপর্যায়ে আল-আমিনকে স্কুলের দপ্তরির চাকুরী দেয়া ও মোটরসাইকেল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে উদয় শংকরকে মারার জন্য বলা হয়।

এজন্য তাকে অস্ত্রগুলি দেয় উত্তম। ঘটনার দিন সকালে আল-আমিন ও সুমন তাদের ব্যবহৃত মোটরসাইকেলে পাঁচাকড়ি যেয়ে অবস্থান নেন। সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে উদয় শংকর টেকেরঘাট বাজার থেকে ফেরার পথে আল-আমিন মোল্লা তার পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

 এ ঘটনায় নিহতেন মা হত্যা মামলা করে। ডিবির অনুসন্ধানে কয়েকজন আটক হলেও দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন ওই চারজন। ডিবি তাদের অবস্থান শনাক্ত ও আটকের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews