স্টাফ রিপোর্টার ঃ আজ শুক্রবার ০২-০৯-২০২২ তারিখ সময় রাত্র নয়টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন কচুয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড ঘোপ উত্তর পাড়া ছাতিয়ানতলা ব্রিজের পাশে, পূর্ব শত্রুতার জের ধরে আসামি, -দরাজহাট গ্রামের সাবেক মেম্বর রাকিব মোল্যার ছেলে মাসুদ রানা (৩৫)
সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন মিলে, ভিকটিম রমজান (২৪) পিতা-শাহাদাত মোল্লা, সাং-কচুয়া ঘোপ, থানা-কোতোয়ালি, জেলা-যশোর কে, বুকে এবং পিঠে চাকু মেরে রক্তাক্ত জখম করে,


ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম কে উদ্ধার করে যশোর ২৫০ শষ্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। ভিকটিমের শারীরিক অবস্থা খারাপ হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য ডাক্তার, ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। আহত-র পরিবারের পক্ষ থেকে সু বিচারের দাবী জানানো হয়েছে।


Leave a Reply