1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরের সাংবাদিক ও তার দুই পুত্রের বিরুদ্ধে মামলায় প্রেসক্লাবের নিন্দা মামলা প্রত্যাহারের দাবি

  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

যশোরের সাংবাদিক ও তার দুই পুত্রের বিরুদ্ধে মামলায় প্রেসক্লাবের নিন্দা মামলা প্রত্যাহারের দাবি

 জয়,যশোর অফিস :  :

প্রেসক্লাব যশোরের সদস্য ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাকিরুল কবীর রিটনসহ তার দুই পুত্রের বিরুদ্ধে থানায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব যশোর।

এক বিবৃতিতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান বলেন, সম্প্রতি যশোর বিমানবন্দর সড়কে হামলার শিকার হন সাংবাদিক সাকিরুল কবীর রিটনের দুই পুত্র। এতে গুরুতর আহত হন তারা দুইজন।

এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন সাংবাদিক রিটন। এরপর রিটন ও তার দুই পুত্রের বিরুদ্ধে পাল্টা মিথ্যা মামলা করেন হামলাকারী চক্রের এক সদস্যের পিতা মঞ্জুর রশিদ স্বপন।

এদিকে পুলিশ রিটনের মামলা রেকর্ড ও আসামি ধরতে গড়িমসি করলেও প্রতিপক্ষের দেয়া মামলা তড়িঘড়ি করে রেকর্ডভুক্ত করে পক্ষপাতদুষ্টের পরিচয় দেয়। এ ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ।

অবিলম্বে রিটনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাটি প্রত্যাহার ও তার দুই পুত্রের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, তা না হলে এ ব্যাপারে সাংবাদিক সমাজ কঠোর অবস্থান গ্রহণ করতে বাধ্য হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews