অদ্য ১৫/০১/২০২৪ খ্রিঃ খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে নভেম্বর ও ডিসেম্বর-২০২৩ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় গত নভেম্বর ও ডিসেম্বর/২০২৩খ্রিঃ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন।
গত নভেম্বর-২০২৩খ্রিঃ মাসে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা এবং একই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণ করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
এছাড়াও মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক যশোর জেলার আরও সাত(০৭) পুলিশ কর্মকর্তা ও একজন গ্ৰাম পুলিশ পুরস্কার গ্রহণ করেন।
১। জনাব নিশাত আল নাহিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর, (শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা-নভেম্বর/২০২৩)।
২। জনাব মোঃ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, যশোর, (শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ-নভেম্বর/২০২৩)।
৩। এসআই(নিঃ)/ জনাব রাজেশ কুমার দাশ, জেলা গোয়েন্দা শাখা, যশোর, (বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ এসআই-নভেম্বর/২০২৩)।
৪। জনাব জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর, (শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা-ডিসেম্বর/২০২৩)।
৫। জনাব মোঃ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, যশোর, (শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ-ডিসেম্বর/২০২৩)।
৬। এসআই(নিরস্ত্র)/ মোঃ মফিজুল ইসলাম, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, যশোর , (বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ এসআই-ডিসেম্বর/২০২৩)।
৭। এএসআই (নিঃ)/ জনাব মিয়া তৌহিদুল ইসলাম, কোতয়ালী মডেল থানা, যশোর, (শ্রেষ্ঠ এএসআই-ডিসেম্বর/২০২৩)।
এবং গ্ৰাম পুলিশ জনাব আব্দুর রহমান, ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন, কোতয়ালী, যশোর।
মাননীয় ডিআইজি মহোদয় সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন সকল পুলিশ সুপারগণকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন,
আওতাধীন জেলা ও ইউনিটের নিয়মিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড, থানা এলাকায় ওপেন হাউজ ডে, কমিউনিটি ও বিট পুলিশিং সভা, উঠান বৈঠক সহ অন্যান্য সভা করার নির্দেশ প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ ,জনাব নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা,
জনাব জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ,
খুলনা রেঞ্জের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্ট বৃন্দ এবং পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার প্রতিনিধি।





Leave a Reply