যশোরের ঝিকরগাছায় মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক দুইদিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ও সোমবার পেন ফাউন্ডেশনের হলরুমে এপ্রশিক্ষণ হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েব ফাউন্ডেশনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অধীনে প্রশিক্ষণে উপজেলার ২৫ জন সদস্য অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণে অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। উপজেলা এএনসির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রশিক্ষণ দেন
প্রকল্পের বিভাগীয় কর্মকর্তা খালিদ হাসান। বক্তব্য রাখেন উপজেলা এএনসির সম্পাদক কাজী ইদ্রিস আলী,
সদস্য মেঘনা ইমদাদ, সাংবাদিক এম আর মাসুদ, ইউপি সদস্য আতিয়ার রহমান প্রমুখ।





Leave a Reply