1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মানবিক ইউএনও বিতান কুমার মন্ডল

  • রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছা উপজেলাবাসী একজন মানবিক উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বিতান কুমার মন্ডলকে কাছে পেয়ে তার কর্মকান্ডের উপর খুশি হয়েছেন। সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রথম পর্বের ৪৭জন উপজেলা নির্বাহী অফিসারকে অন্য জেলায় বদলীর সূত্রে বিগত ১০ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন বিতান কুমার মন্ডল। তিনি তার পূর্বে কুমারখালী উপজেলায় কর্মদক্ষতা পালন করে মাঠ পর্যায়ে অসহায় মানুষের পাশে গিয়ে বন্ধুর মত আচারণ করে সবার মনে একটি ভালো স্থান দখল করে নেন।

শারিরীক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে সামলে সে জীবনযুদ্ধে এগিয়ে চলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে ১ম বর্ষের ছাত্র বিশ্বজিৎ দাস। সে পড়ালেখার পাশাপাশি নিজের হুইলচেয়ার ব্যবহার করেই ফুড পান্ডাতে ডেলিভারির কাজ করে নিজের খরচ চালায়। তার সম্পর্কে অবহতি হয়ে তার এগিয়ে চলার পথকে আরও একটু এগিয়ে নিতে তিনি রবিবার (১৪ জানুয়ারী) ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নতুন ল্যাপটপ প্রদান করা হয়েছে। যা তার পড়ালেখা ও তার পাশাপাশি অনলাইন উপার্জনের ক্ষেত্রে সহায়ক হবে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল জানান, অসাধারণ প্রাণশক্তির বিশ্বজিৎ যুবসম্প্রদায়ের এক অনুপ্রেরণার নাম। উপজেলা প্রশাসন সর্বদা তার পাশে থাকবে। আমরা যদি এমন অদম্য ইচ্ছা শক্তির ব্যক্তিদের সাথে থাকি তাহলে আমাদের দেশটা সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। কারও উপকার করতে পারলে তৃপ্তি পাই। দেশে ও দেশের মানুষের জন্য আজীবন কাজ করে যেতে চাই। সর্বময় ভাল কাজে আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন।

উল্লেখ্য, তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নির্বাহী অফিসার হিসেবে ১১ জুলাই ২০২১সনে যোগদান করে ৭ ডিসেম্বর ২০২৩ সন পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিগত বছরের ২৩ জুলাই সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে বিভিন্ন কর্মকান্ডের মধ্যদিয়ে তিনি সব শ্রেণি-পেশার মানুষের কাছে ‘মানবিক ইউএনও’

খেতাবে ভূষিত হয়ে কর্মজীবনের সর্বত্রই অসামান্য অবদান ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত রাখার কারণে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ সাইদুর ইসলাম’র হাত থেকে স্বীকৃতিস্বরূপ প্রথম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার শুদ্ধাচার পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেষ্ট ও সদনপত্র গ্রহণ করেন।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews