1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নাশকতা ঘটনার ৫ দিন পর আবারো চালু হলো বেনাপোল এক্সপ্রেস

  • শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

নাশকতামুলক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ যাত্রীবাহি রেল বেনাপোল এক্সপ্রেস ৫ দিন পর আবারো বেনাপোল–ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করেছে। নির্বাচন বিরোধীদের নাশকতায় গত ৫ জানুয়ারী রেলটিতে আগুনে ৪ জনকে পুড়িয়ে হত্যা ও ৪টি বগি ক্ষতিগ্রস্থ হওয়ায় যাত্রী সেবা থেকে বিরত ছিল বেনাপোল এক্সপ্রেস। এদিকে রেলে নাশকতার জড়িতদের শাস্তি ও রেলে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন যাত্রীরা ।

রেল বিভাগ সুত্রে জানায়, ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপেস একমাত্র আন্তঃনগর ট্রেন পরিষেবা যা বেনাপোল বন্দরের গুরুত্ব অনুধাবন করে বেনাপোল বাসীর দাবীর মুখে প্রধান মন্ত্রি শেখ হাসিনা উপহার দেন। ২০১৯ সালের ১৭ জুলাই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল । বাংলাদেশ রেলওয়ে সংস্থার পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ কর্তৃক পরিচালিত এটি বিলাসবহুল ও অত্যাধুনিক­ একটি ট্রেন।

প্রতিদিনের মত গতকাল বেনাপোল এক্সপ্রেস দুপুর ১টায় বেনাপোল থেকে ১৫৪ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে । এদের মধ্যে ৪৯ ছিল ভারত ফেরত পাসপোর্ট যাত্রী। ট্রেনটি যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি করে এবং সেসব ষ্টেশন থেকেও যাত্রি নিয়েছিল। কমলাপুুর পৌছানোর আগেই গোপীবাগ নামক স্থানে হঠাৎ আগুনে পুড়ে যায় রেলের ৪ টি কোচ। দ্বগ্ধ হয়ে মারা যায় শিশুসহ ৪ জন। এদিকে নাশকতার এ ঘটনায় ৫ দিন বন্ধ থাকার পর আবার ১১ জানুয়ারী থেকে বেনাপোল-ঢাকা রুটে যাত্রী সেবা শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। তবে আগামীতে যাতে এমন নাশকতা না ঘটে তাতে যাত্রী নিরাপত্তা বাড়াতে আহবান জানিয়েছেন যাত্রীরা।

বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ব্যবহারকারীরা জানান, এরুটের যাত্রীদের কাছে বেনাপোল এক্সপ্রেস নিরাপদ ছিল। দেশে নোংড়া রাজনীতীর কারনে নিরাপদ রেল যাত্রা আজ হুমকির মুখে পড়েছে। নাশকতাকারীদের কঠিন শাস্তি হওয়া দরকার। ৫ দিন পর পুনরায় বেনাপোল এক্সপ্রেস চালুতে স্বস্তি ফিরেছে যাত্রীদের।

বেনাপোল আমদানি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, প্রতিবছর বেনাপোল বন্দর হয়ে প্রায় ১৮ লাখ পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করে। যার বড় একটি অংশ নিরাপদ যাত্রায় বেনাপোল এক্সপ্রেসে চলাচল করে। বুধবার ছাড়া সপ্তাহে ৬ দিন বেনাপোল থেকে যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা যায় বেনাপোল এক্সপ্রেস। এটি দুই দেশে মধ্যে যাতায়াত কারী মানুষের নিরাপদ যাত্রায় সেতু বন্ধন তৈরী করেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, দুইদেশের মধ্যে বানিজ্য সম্প্রসারনে ভ্রমন সহজ করতে প্রধান মন্ত্রী বেনাপোল এক্সপ্রেস উপহার দিয়েছিল।

নাশকতাকারীদের শাস্তি দাবি করছি।বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এ টিএসআই বিল্লাল হোসেন জানান রেল নাশকতামুলক ঘটনা এড়াতে বেনাপোল ষ্টেশনে যাত্রী ও রেলের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।বেনাপোল আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান,

৫ দিন পর রেল বেনাপোল এক্সপ্রেস আবারও যাত্রী সেবা শুরু করেছে। পুড়ে যাওয়া বগি সৈয়েদপুর ওয়ার্কশপে রাখা হয়েছে। নতুন ১০ টি বগি দিয়ে চলছে বেনাপোল এক্সপ্রেস।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews