1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হৃদরোগে আক্রান্ত মোকসেদ আলীর পাশে চৌগাছা পরিবার

  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

হৃদরোগে আক্রান্ত মোকসেদ আলীর পাশে চৌগাছা পরিবার

যশোরের চৌগাছায় অন্যতম সেবামূলক সংগঠন “চৌগাছা পরিবার সংগঠনের পক্ষ থেকে চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামের হৃদরোগে আক্রান্ত মোঃ মোকসেদ আলীকে হার্টে রিং বসানোর জন্য পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বুধবার সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহবানে পাতিবিলা ইউনিয়ন শাখার সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ মিজানুর রহমান মিজানের পক্ষ থেকে এই অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ সোহেল রানা, মোঃ নয়ন রহমান, মোঃ আছির উদ্দিন, মোঃ শাহরিয়ার নাফীজ, মোঃ সাগর হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শিমুল হোসেন, মোঃ সুলতান মাহমুদ রনি, মোঃ রাকিবুল ইসলাম রনি, মোঃ অমিত হাসান রাব্বি, মোঃ জাহিদ হাসান, মোঃ সুমন হোসেন, মোঃ রিফাত হোসেন, মোঃ রিয়াদ হোসেন সহ প্রমুখ।

উল্লেখ্য, বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। তারই অংশ হিসেবে তাদের এ আয়োজন। সংগঠনটির নেতৃবৃন্দ জানতে পারে মোঃ মোকসেদ আলী একজন সহায়সম্বলহীন, খুবই অসহায়। তার ভিটা-বাড়ি ছাড়া আর কিছুই নাই। গত মাসে হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসারত ডাক্তার ইসিজি করে জানান হৃদরোগে আক্রান্ত, তার এই মূহুর্তে রিং বসানো খুবই জরুরী। তার বাড়ি থেকে বলা হয় এই মূহুর্তে এত টাকা জোগাড় করা সম্ভব না। তখন ডাক্তার মোটামুটি একটা চিকিৎসা দিয়ে জানান ৬ সপ্তাহ পর রিং বসানো লাগবে। এখন ডাক্তারের দেওয়া সময় শেষের পথে।

দিন দিন তার অবস্থা আরো খারাপ হচ্ছে! চিকিৎসার জন্য সাড়ে তিনলক্ষ মত খরচ হবে। এই মূহুর্তে মোকসেদের পরিবারের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। বিষয়টি উপলব্ধি করে তারা তাৎক্ষণিক ভাবে কিছু অর্থ কালেকশন করে আজ বিকালে “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন তার হাতে এই নগদ অর্থ প্রদান করেন।

নেতৃবৃন্দ বলেন,  চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছে। মুলত, দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে তাদের এ পথচলা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews