1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছায় গাছ থেকে পড়ে প্রাণ হারালো কাঠব্যবসায়ী

  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

চৌগাছায় গাছ থেকে পড়ে প্রাণ হারালো কাঠব্যবসায়ী

নিজেস্ব প্রতিবেদক : 

যশোরের চৌগাছায় গাছ থেকে পড়ে টুটুল (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ৮টায় উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত টুটুল উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের রমজান মন্ডলের ছেলে ও পেশায় একজন কাঠব্যবসায়ী।

নিহত টুটুলের ভাই আলামিন হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, টুটুল কাঠব্যবসার পাশাপাশি গাছ কাটা শ্রমিকেরও কাজ করতো। একসাথে অনেকেই কাজ করে তারা।

তিনি জানান, এদিন সকালে আগে থেকে কিনে রাখা একটি রেইন্ট্রি কড়ই গাছ মারতে দুর্গাপুরে যান টুটুল। গাছ কাটার উদ্দেশ্যে গাছে উঠার পর দুর্ভাগ্যবশত হাত পিছলে গেলে নিচে পিচের রাস্তায় পড়ে মারাত্মক আহত হয় সে।

এসময় সহকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুর রহমান ইমন জানান, হাসপাতালে আনার পূ্র্বেই সে মারা গেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews