1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে অস্ত্র মামলায় মণিরামপুরের অস্ত্রবাজ সাদ্দামের ১৭ বছরের জেল

  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

যশোরে অস্ত্র মামলায় মণিরামপুরের অস্ত্রবাজ
সাদ্দামের ১৭ বছরের জেল

যশোর অফিস :

যশোরে অস্ত্র মামলায় মণিরামপুরের চিহ্নিত সন্ত্রাসী সাদ্দাম হোসেনের পৃথক ধারায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।বুধবার স্পেশাল ট্রাইব্যুনাল-১০ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম হোসেন মণিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পিপি শ্যামল কুমার মজুমদার।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ মে রাতে মণিরামপুর থানা পুলিশের কাছে খবর আসে বাহাদুরপুর গ্রামে এক যুবক অপরাধমুলক কর্মকান্ডে লিপ্ত হতে অস্ত্র নিয়ে অবস্থান করছেন। মণিরামপুর থানা পুলিশের একটি টিম তাৎক্ষনিক ওই গ্রামে অভিযান চালায়। রাত ১০টা ৩৫ মিনিটে পুলিশের হাতে আটক হয় সাদ্দাম হোসেন।

পরে তার দেহ তল্লাশি করে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় মণিরামপুর থানায় অস্ত্র আইন ও গুলি হেফাজতে রাখার অপরাধে পৃথক দুইটি ধারায় মামলা করেন এসআই নবুয়াত হোসেন।

মামলাটি তদন্ত করে মণিরামপুর থানার এসআই শরীফ এনামুল হক ২০১৮ সালের ৩ জুলাই আদালতে সাদ্দামকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।

বুধবার মামলার রায় ঘোষনার দিনে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের ধারায় ১০ বছর ও গুলি রাখার অপরাধের আরেকটি ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

আসামি সাদ্দাম হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews