পঞ্চগড় জেলার বোদা থানা ডিসেম্বর ২০২৩ মাসে মাসিক সার্বিক কর্ম মূল্যায়নে জেলার শেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে।১১ জানুয়ারী পঞ্চগড় জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের সভায় পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বোদা থানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরস্কার ক্রেস তুলে দেন।
জানা যায়,বোদা থানার ওসি মোজাম্মেল হক আদিতমারী থেকে বোদা থানায় যোগদান করার পর থেকে থানা এলাকার বিভিন্ন অপরাধ,জুয়া,মাদক সাইবার ও মামলা নিষ্পত্তিসহ নানামুখী কর্মকান্ড করায় বোদা থানাকে এই পুরস্কার দেওয়া হয়।
একই সভায় বোদা থানার এসআই আব্দুস সালামকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন,বোদা থানায় যোগদান করার পর থেকে এলাকার ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের নিষ্পত্তি এবং জুয়া, মাদক ও বিভিন্ন অপরাধে তৎপর ছিল বোদা থানা পুলিশ।এজন্য বোদা থানা কে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।আমি বোদা থানার পক্ষ থেকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা কে ধন্যবাদ জানাই।

Leave a Reply